বলিউড

মিডিয়ার সামনে সুস্মিতা চ্যাটার্জির সাথে খোলামেলা ফ্লার্ট করলেন ‘চেঙ্গিজ’ নায়ক, দেখুন ভিডিও

আবারো বড়পর্দায় ফিরছেন জিৎ। এবার তার বিপরীতে দেখা মিলবে সুস্মিতা চ্যাটার্জীর। মডেলিং দুনিয়ার অন্যতম পরিচিত নাম সুস্মিতা। ইতিমধ্যেই গোটা ভারতের মানুষের কাছে পৌঁছানোর জন্য বাংলা ও হিন্দি দুই ভাষাতেই মুক্তি পেয়েছে অভিনেতার আসন্ন ছবি ‘চেঙ্গিজ’এর ট্রেলার। আপাতত, সেই ছবির প্রচারের খাতিরেই মুম্বাইয়ে পৌঁছেছেন জিৎ-সুস্মিতা। মুম্বাইয়ে পৌঁছেই প্রচারে ব্যস্ত এই অনস্ক্রিন জুটি। প্রচারের ফাঁকে দেখা দিয়েছিলেন পাপারাজিৎদের ক্যামেরার সামনেও। সেখানেই নিজের অনস্ক্রিন সহ-অভিনেত্রীর সাথে জড়িয়ে ধরেই দিয়েছিলেন পোজ, যা খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি পাপারাজিৎদের। আপাতত, সেই ঝলকের সূত্র ধরেই মিডিয়ার নজর কেড়েছেন ‘চেঙ্গিজ’ নায়ক-নায়িকা।

১১ ঘণ্টা আগে ‘ফিল্মি ক্রেজি’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে জিৎ সুস্মিতার এই ঝলক তুলে ধরা হয়েছে নেটনাগরিকদের সামনে। যেখানে মুম্বাইয়ের সমস্ত পাপারাজিৎদের সাথে সহযোগিতা করতে দেখা গিয়েছে এই নতুন অনস্ক্রিন জুটিকে। মজার ছলেই সকলের ক্যামেরার দিকে তাকিয়ে দিয়েছিলেন পোজ। পাপারাজিৎদের অনুরোধে বারবার পোজ পাল্টাতে গিয়েই ক্যামেরার সামনে জড়িয়ে ধরেছিলেন নায়িকাকে। আর এদিন টলি অভিনেতা-অভিনেত্রীর এই পোজই সবথেকে বেশি নজর কেড়েছিল মুম্বাই মিডিয়ার। এখন সেই নিয়েই চর্চা তুঙ্গে। উল্লেখ্য, মুম্বাই মিডিয়া অনুযায়ী পাপারাজিৎদের সামনেই নিজের অনস্ক্রিন অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জীর সাথে ফ্লার্ট করেছেন অভিনেতা। অবশ্য একথা যে একেবারেই সত্যি নয়, তা গোটা ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। পরে অবশ্য ক্যামেরার সামনে ষোলো পোজ দিতেও দেখা গিয়েছিল তাদের।

ফুলঅন অ্যাকশন নিয়েই বড়পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা। সেকথা অবশ্য ট্রেলার দেখেই স্পষ্ট। ৩-রা এপ্রিল ‘গ্রাসরুট এন্টারটেইনমেন্ট’এর ব্যানারেই মুক্তি পেয়েছে ‘চেঙ্গিজ’এর হিন্দি ট্রেলার। ২৬ মিনিটের মধ্যেই যা পৌঁছে গিয়েছিল ২৯ হাজারের বেশি মানুষের কাছে। বলাই বাহুল্য, রাজেশ গাঙ্গুলী পরিচালিত ‘চেঙ্গিজ’এর অপেক্ষায় এখন অভিনেতার অগণিত ভক্তমহলের পাশাপাশি গোটা ভারত।

বাংলা ও হিন্দি মিলিয়ে গোটা ভারতে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘চেঙ্গিজ’। সেই নিয়েই এখন মেতে উঠেছে অভিনেতা ভক্তদের পাশাপাশি গোটা মিডিয়ামহলও। প্রচারে ব্যস্ত ছবির তারকাদের পাশাপাশি অন্যান্য কলাকুশলীরাও। ‘চেঙ্গিজ’এর প্যান ইন্ডিয়া রিলিজ জিৎ ভক্তদের জন্য একটা বড় ব্যাপার, তা নিঃসন্দেহেই বলা চলে। ভারতের মঞ্চে এই ছবিকে হিট করানো এখন একটা বড় চ্যালেঞ্জ ডিসট্রিবিউটরদের কাছে। উল্লেখ্য ‘কেজিএফ’, ‘বাহুবলী’, ‘রোবর্ট’, ‘কানতারা’র মতো ছবির হিন্দি ভার্সন যে সমস্ত ডিস্ট্রিবিউটরদের হাতে হিট করেছিল, এবার তাদের মারফতই মুক্তি পেতে চলেছে ‘চেঙ্গিজ’। এখন শুধুই ফলের আশায় ছবির কলাকুশলীরা।

Devparna Acharya

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026