বাংলা সিরিয়াল

TRP List: আবারও শীর্ষে মিঠাই, গাঁটছড়াকে সরিয়ে প্রথম স্থান ফিরে পেল মিঠাই রানী

বাড়ির মা ঠাকুমাদের প্রতিদিনের সঙ্গী টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত বাংলা মেগা সিরিয়ালগুলি। বিকেল হতে না হতেই টিভির রিমোট চলে আসে বাড়ির মেয়েদের হাতে। তাদের পছন্দই ঠিক করে দেয় কোন ধারাবাহিক টিআরপির দৌড়ে কত নম্বরে থাকবে! গত একবছর ধরে ‘মিঠাই’ টিআরপির দৌড়ে এক নম্বর স্থান দখল করে ছিল। কোনো ধারাবাহিক তার সেই স্থান কেড়ে নিতে পারছিল না। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করেছে স্টার জলসার ‘গাঁটছড়া’। বিগত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে টিআরপির তালিকায় এক নম্বর স্থান দখল করে রয়েছে ঋদ্ধি ও খড়ি জুটি। তবে চলতি সপ্তাহে আবারো নিজের স্থান ফিরে পেল সকলের প্রিয় মিঠাই রানী।

ঋদ্ধি ও খড়িকে আবারো টেক্কা দিল জি বাংলার মিঠাই ও সিদ্ধার্থ জুটি। টিআরপি তালিকায় স্টার জলসার ধারাবাহিকগুলোর রেটিং ভালো হলেও চলতি সপ্তাহে জি বাংলাও পিছিয়ে নেই। বেশ কয়েকসপ্তাহ ক্রমাগত চেষ্টার পর আবারো নিজের জায়গায় মিঠাই রানী। খুশি ধারাবাহিক ভক্তরাও। তবে প্রথম স্থান ফিরে পেতে ‘গাঁটছড়া’ যে আবারো মরিয়া হয়ে উঠবে, তা আর বলার অপেক্ষা রাখে না। স্টার জলসার ‘আলতা ফড়িং’এর রেটিং রয়েছে প্রায় আগের মতই। এই সপ্তাহতেও তৃতীয় স্থানেই রয়েছে এই ধারাবাহিক। একইসাথে তৃতীয় স্থান দখল করে রয়েছে স্টার জলসারই ‘অনুরাগের ছোঁয়া’ রইল এই সপ্তাহের টিআরপি তালিকা।

দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকায় কার দৌড় কতদূর-

১) মিঠাই- ৯.৮
২) গাঁটছড়া- ৮.৯
৩) আলতা ফড়িং- ৮.৫, অনুরাগের ছোঁয়া- ৮.৫
৪) উমা- ৮.০
৫) গৌরী এলো- ৭.৭
৬) পিলু- ৭.৩, ধুলোকণা- ৭.৩
৭) লক্ষ্মী কাকিমা সুপারস্টার- ৭.২
৮) মন ফাগুন- ৬.৯
৯) আয় তবে সহচরী- ৬.৮
১০) সর্বজয়া- ৬.০

উল্লেখ্য, আগের সপ্তাহের তুলনায় জি বাংলা ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এর রেটিং কমেছে অনেকটাই। আগের সপ্তাহে পঞ্চম স্থানে ছিল এই ধারাবাহিক। তবে এক থেকে দশের মধ্যে উঠে এসেছে ‘সর্বজয়া’। অন্যদিকে জি বাংলার নতুন ধারাবাহিক ‘গৌরী এলো’র রেটিং বেড়েছে অনেকটাই। পঞ্চম স্থানে রয়েছে এই ধারাবাহিক। তবে চলতি সপ্তাহে ‘মিঠাই’ তার প্রথমস্থান ফিরে পাওয়ায় খুশি ধারাবাহিকের ভক্তরাও।

Devparna Acharya

Recent Posts

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026