Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জন্মদিনে ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা, দেব রিটার্ন গিফ্ট হিসেবে দিলেন ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’র ট্রেলার

Updated :  Wednesday, December 25, 2019 10:33 PM

২০ শে ডিসেম্বর লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল মুখোপাধ্যায়ের পরিচালনায় ও বেঙ্গল টকিজ এর প্রযোজনায় মুক্তি পেয়েছিলো ‘সাঁঝবাতি’। ছবি রিলিজের প্রথম দিন থেকেই শহরের মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গলস্ক্রিন সর্বত্রই সিনেপ্রেমীরা ভিড় জমিয়েছেন পরিবার বন্ধুদের সঙ্গে।

জন্মদিনে ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা, দেব রিটার্ন গিফ্ট হিসেবে দিলেন 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'র ট্রেলার

দেব ও শনিবার থেকে প্রায় নিয়মিত হল ভিজিট করছেন টিম কে নিয়ে। ছানা দাদু আর মিষ্টি দিদার সঙ্গে পর্দায় যেমন সময় কাটিয়েছেন চাঁদু,বাস্তবে হল ভিজিটের মাঝে দিদাদের সঙ্গে লেন্সবন্দি হয়েছেন সুপারস্টার।

জন্মদিনের সন্ধ্যেবেলাও সেই একই ভাবে প্রিয়া সিনেমা হলে দর্শকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন টলিউডের শঙ্কর। আর সেখানে প্রযোজক ও সিনেমাহল কতৃপক্ষদের আয়োজনে কেক আনানো হয়েছিল বার্থডে বয়ের জন্য। কতটা কেক খেলেন তাতে রয়েছে প্রশ্ন, তবে হাসি মুখে কেক মাখার পাশাপাশি কেক মাখাতেও দেখা গেল দেবকে।

২৪ শে ডিসেম্বর রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই নিজের ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা, ভালোবাসা পেয়েছেন সুপারস্টার। আর বড়দিনে ফ্যানেদের আনন্দকে দ্বিগুন করতে রিটার্ন গিফ্ট হিসেবে, প্রযোজক দেব প্রকাশ্যে এনেছে আগামী গরমের ছুটির রিলিজ “enterta। যা ফিরিয়ে নিয়ে গেছে হারিয়ে যাওয়া রূপকথার দেশে।