পলিটিক্স

ক্ষমতায় এলেই ৭৫ লাখ বেকার যুবক যুবতীকে চাকরি দেওয়া হবে, প্রতিশ্রুতি বিজেপির

একুশের আগে বেকারদের জন্য বড়োসড়ো একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বঙ্গ বিজেপি। এবারে তারা বাংলার ৭৫ লক্ষ্য যুবক-যুবতীকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এই মর্মে তারা শুরু করেছেন একটি প্রতিশ্রুতি কার্ড কর্মসূচি। রবিবার প্রথম কার্ডের রেজিস্ট্রেশন করা হয়ে গেল এবং বিজেপির এই নতুন ঘোষণাতে আশার আলো দেখছে যুবসমাজ। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত, শুধুমাত্র ভোটকে পাখির চোখ করেই এরকম ঘোষণা করেছেন দিলীপ কৈলাস রা।

বিজেপির হেস্টিংস এর কার্যালয় থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুকুল রায় এবং সৌমিত্র খাঁ। সেখানে তারা তৃণমূলের জমানায় বাংলার বেকারত্ব নিয়ে একরাশ প্রশ্ন তুলে দিলেন। পাশাপাশি এই সভা থেকে মুকুল রায় তৃণমূলের আমলে ঘটা বেশকিছু দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন সিউর থেকে টাটার কারখানা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। পাশাপাশি তিনি আরো বলেন,”আগামী দুই মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে ৭৫ লক্ষ বেকার যুবক যুবতীর কাছে। সেখানে তাদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। যদি আমরা বাংলায় ক্ষমতায় আসি তাহলে বাংলার বেকারত্ব সমস্যা ঘুচবে।”

বাংলা বেকারত্ব সমস্যা নিয়ে মমতা কে কটাক্ষ করলেন মুকুল। মুকুল বললেন,”বাংলাদেশ শিল্প সম্মেলন হলেও কোন কোম্পানি বিনিয়োগ করতে চায় না। টাটা কে তারানো ছিল সব থেকে বড় ভুল। বাংলায় অবিলম্বে ৩৫৬ ধারা জারি করতে হবে। সামনে একুশের নির্বাচন।” অর্থাৎ বোঝাই যাচ্ছে, বাংলা দখলে বর্তমানে মরিয়া বিজেপি। অন্যদিকে রাজ্যে ক্ষমতায় টিকে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে তৃণমূল। এরই মাঝে বাংলার যুবসমাজকে নিজেদের দিকে টানার জন্য নতুন হাতিয়ার নিয়ে চলে এলো বিজেপি।

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026