বিনোদন

পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে যোগ শাহরুখ ও গৌরীর, বয়কটের ডাক বিজেপি নেতার

বলিউড তারকা শাহরুখ খান ও তাঁর স্ত্রী গৌরীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন বিজেপির সর্বভারতীয় নেতা বৈজয়ন্ত জয় পাণ্ডা। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যোগ রয়েছে শাহরুখ ও গৌরীর এমনই অভিযোগ তাঁর। এখানেই থেমে থাকেননি এই বিজেপি নেতা, তাঁর আরও অভিযোগ, পাকিস্তানের নাগরিকত্ব পাওয়া ব্যবসায়ীদের সঙ্গে শাহরুখ ও গৌরীর ব্যবসায়িক সম্পর্কও রয়েছে। বিজেপির সহ সভাপতি বৈজয়ন্ত জয় পাণ্ডা ট্যুইট করে অভিযোগ তোলেন যে, ‘জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস সৃষ্টিকারী বেশ কিছু পাকিস্তানি সহ সে দেশের গোয়েন্দা সংস্থা আইএসআই ও পাক সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে কয়েকজন বলিউড তারকার।

তাই দেশপ্রমিক বলিউড তারকাদের কাছে আমার অনুরোধ, এদের বয়কট করুন।’ বিজেপি নেতা এই অভিযোগ তোলার ২৪ ঘণ্টার মধ্যেই রেহান সিদ্দিকি এবং টনি আশাই নামের দু’জন ব্যবসায়ীর সঙ্গে শাহরুখ ও গৌরীর ব্যবসায়িক সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছে। জানা গেছে, জম্মু ও কাশ্মীরে বিভিন্ন নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে রেহান ও টনির বিরুদ্ধে। এদের বিরুদ্ধে সরাসরি জঙ্গিদের অর্থ সাহায্য করে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। বর্তমানে আমেরিকায় থাকেন আর্কিটেক্ট টনি আশাই।

অতীতে কাশ্মীর নিয়ে উত্তেজক ও ভারত বিদ্বেষী মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি। অন্যদিকে পাকিস্তানি রেহান সিদ্দিকি হিউস্টনে বসে নিজস্ব রেডিও চ্যানেলের মাধ্যমে ভারতে সন্ত্রাসমূলক কার্যকলাপ ও কাশ্মীর ইস্যুতে হিংসাকে মদত দিয়ে নিয়মিত বিভেদকামী বার্তা দিয়ে চলেছেন।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026