Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কঙ্গনার অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে, দেখুন ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, September 9, 2020 12:06 PM

একদিকে শিবসেনা অন্যদিকে মুম্বাই পুলিস, সব মিলিয়ে কঙ্গনাকে সাঁড়াশি আক্রমন চালাচ্ছে মহারাষ্ট্র সরকার। কঙ্গনার মণিকর্ণিকা অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য বিএমসির লোকজনের পাশাপাশি মুম্বই পুলিসের কর্মীরাও হাজির হন বলে সূত্রের খবর। কঙ্গনার মম্বাই পৌঁছনর আগেই তাঁর অফিস ভাঙ্গার পর্ব শুরু হয়ে গেছে বলে খবর। কেন্দ্রীয় সরকারের তরফে কঙ্গনাকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা সহ কঙ্গনা ফিরছেন বুধবার মুম্বাই। তবে ফেরার আগেই অফিস ভাঙ্গার কাজ শুরু করে দিয়েছে বিএমসি। তালা ভাঙ্গা হয়ে গেছে কঙ্গনার ব্রান্দার অফিসের। এমনকি বুল্ডোজার দিয়ে অফিস গুঁড়িয়ে দেওয়ার সমারাহ চলছে অত্যন্ত কৌশলের সঙ্গে।

কঙ্গনার অফিস ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার প্রস্তুতি চলছে, দেখুন ভাইরাল ভিডিও

উল্লেখ্য কঙ্গনা জানিয়েছেন তাঁর কাছে সমস্ত বৈধ কাগজ আছে। এবং তিনি এই ব্যপারে একটি ট্যুইটও করেন।

এই ট্যুইট কে কেন্দ্র করে বিএমসির আধিকারিকরা হুমকি দেন যে কঙ্গনা যদি শিগগিরই এই ট্যুইট ডিলিট না করেন তবে তাঁর অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। যেমন বলা তেমন কাজ। ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার পর্ব চলছে কঙ্গনার বহু প্রতীক্ষিত অফিস। এদিকে কঙ্গনার আইনজীবী ট্যুইট করেছেন এই অফিস ভাঙ্গার পরিপ্রেক্ষিতে।