বিনোদন

রিয়ার বিরুদ্ধে সুশান্তের বাবা মামলা দায়ের করতেই নিখোঁজ এই অভিনেত্রী, শুরু হয়েছে জল্পনা

মঙ্গলবার সুশান্ত সিং রাজপুতের বাবা কেকে সিং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছেন। এই অভিনেত্রী সুশান্তকে প্রতারণা করা এবং আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত হয়েছেন। এই ষড়যন্ত্রে জড়িত থাকার জন্য সুশান্তের ডাক্তারদেরও জিজ্ঞাসাবাদ করার অনুরোধ জানিয়েছেন তার বাবা। রিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করার পর গতকাল তার আইনজীবী তার সঙ্গে দীর্ঘ তিনঘণ্টা আলোচনা করেছেন। সুত্র থেকে জানা গিয়েছে এই অভিনেত্রী তার বিরুদ্ধে করা মামলায় আগাম জামিনের আর্জি জানাবেন। তবে রিয়া চক্রবর্তী নিজের বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর এই গল্পের মোড় অন্যদিকে ঘোরার আশঙ্কা করা হচ্ছে।

এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা গিয়েছে, বিহারের পুলিশ তার বাড়িতে পৌঁছলে তাকে তার বাড়িতে পাওয়া যায়নি। শোনা যাচ্ছে যেহেতু তিনি জামিনের জন্য আর্জি জানাবেন তাই তিনি পুলিশের সাথে কোনো যোগাযোগ করছেন না। আজ সকালে পাটনার সাংবাদিকদের থেকে জানা গিয়েছে, পাটনার রাজীব নগর পুলিশ স্টেশনের ইন-চার্জ যোগেন্দ্র রবিদাস জানিয়েছেন সুশান্তের বাবা রিয়াসহ তার পরিবারের মোট ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

এছাড়া, পাটনা সেন্ট্রাল জোনের আইজি সঞ্জয় কুমার জানিয়েছেন এই মামলার তদন্ত চালানো হচ্ছে। তিনি বলেছেন, “রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলার যাবতীয় তদন্ত চালানো হচ্ছে। ” প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বাবা জানিয়েছেন যে, রিয়ার সাথে দেখা হওয়ার আগে তার ছেলে কোন রকম মানসিক রোগে ভুগছিল না। তিনি এও প্রশ্ন তুলেছেন যে সুশান্তের চিকিৎসা করা হলেও তার পরিবারকে সেই সম্পর্কে কেন জানানো হয়নি। এছাড়া তিনি সুশান্তের সমস্ত ব্যাংকের লেনদেন এবং ক্রেডিট কার্ডের তথ্য খতিয়ে দেখতে বলেছেন।

প্রসঙ্গত, সুশান্তের অস্বাভাবিক মৃত্যুর আগে সুশান্ত এবং রিয়া একে অপরের সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন। শুধু তাই নয় চলতি বছরের শেষে তারা বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন। তবে সেসব কিছুই আর সম্ভব হয়নি। গত ১৪ই জুন বান্দ্রার বাড়িতে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026