Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১০০ টাকার কমে আনলিমিটেড কল, BSNL এর এই প্ল্যান সম্পর্কে জানুন

Updated :  Wednesday, January 31, 2024 3:16 PM

ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থাগুলি এখন ১০০ টাকার কমে কোন প্ল্যান নিয়ে আসে না। কিন্তু সেখানেই ভারত সঞ্চার নিগম লিমিটেড বিএসএনএল ৯৯ টাকায় একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে তাদের গ্রাহকদের খুশি করার জন্য। সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা। সব থেকে বড় বিষয়টা হলো এই প্লানের দাম কম হলেও ১৮ দিনের বৈধতা আপনারা পেয়ে যাচ্ছেন। তাই কম খরচে এটি একটি চমৎকার অফার বলা যেতে পারে।

বিএসএনএল কোম্পানির এই ৯৯ টাকার প্ল্যান যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনি ১৮ দিনের বৈধতার সাথেই আনলিমিটেড voice calling পেয়ে যাবেন। এই প্ল্যান হলো একটি স্পেশাল ট্যারিফ ভাউচার যা সারা ভারতের গ্রাহকদের জন্য প্রযোজ্য। তবে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এর সাথে কোন রকম এসএমএস বা ডেটা সুবিধা কিন্তু আপনারা পাবেন না। এর সাথে ডেটা ব্যবহার করতে হলে আপনাকে বিএসএনএল এর যে কোন একটি ডেটা ভাউচার কিনতে হবে।।

আপনি যদি শুধুমাত্র voice calling করতে চান তাহলে এই প্ল্যান আপনার জন্য খুবই ভালো হতে চলেছে। আপনি এর মাধ্যমে আনলিমিটেড ভয়েস কল করতে পারবেন। বর্তমানে ভারতীয় টেলিকমশিল্পের বিএসএনএল একটি জনপ্রিয় কোম্পানি হয়ে উঠেছে। ফোরজি নেটওয়ার্ক পরিষেবা শুরু করতে না পারলেও যারা সাধারণ ফোন ব্যবহার করেন তাদের জন্য বিএসএনএল বেশ ভালই। সস্তায় সমস্ত ধরনের পরিকল্পনা পেতে bsnl এর সিম অনেকেই ব্যবহার করেন