Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিরাট সিংহকে শিং দিয়ে গুঁতিয়ে কাবু করল মহিষ, রুদ্ধশ্বাস লড়াইয়ের ভিডিও ভাইরাল ইন্টারনেটে

Updated :  Tuesday, June 6, 2023 4:42 PM

আধুনিক ডিজিটাল জীবনে আট থেকে আশি এখন সকলের কাছেই স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা থাকে। ইন্টারনেট জগত এখন বিশ্বের এক প্রান্তে বসে থাকার কোন মানুষের সাথে অন্য প্রান্তের যোগাযোগ মুহূর্তের মধ্যে করিয়ে দিতে পারে। ইন্টারনেট দুনিয়াতে মাঝে মাঝে এমন কিছু দেখা যায় যা দেখে চক্ষু চড়কগাছ হতে বাধ্য হয় সাধারণ মানুষের। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে রকমারি ভিডিও ভাইরাল হয়। মাঝে মাঝে এই ভাইরাল ভিডিওর তালিকায় জায়গা করে নেয় বিভিন্ন মানুষের প্রতিভার ভিডিও।

মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন পশুপাখির ভিডিও। পোষ্যদের অবাক করা কীর্তি মন জয় করে নেয় নেট নাগরিকদের। তবে মাঝে মাঝে এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় জঙ্গলের বিভিন্ন রুদ্ধশ্বাস ভিডিও। বিশেষ করে জঙ্গলের রাজার শিকারের ভিডিও দেখে সাধারণ নেট নাগরিকদের হাড়হিম হয়ে যায়। সম্প্রতি এমনি একটি ভিডিও ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে ভিডিওটিতে রয়েছে সামান্য টুইস্ট। কি এমন হয়েছে, জানতে এই ভাইরাল ভিডিওটি সম্বন্ধে অবশ্যই জেনে নিন।

ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা গিয়েছে যে একটি জঙ্গলের মাঝে একটি মহিষকে শিকার করার জন্য রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছে বিশাল বড় সিংহ। সিংহটি প্রায় ওই মহিষকে আক্রমণ করে মাটিতে চেপে ধরেছিল। বলা চলে ওই মহিষের প্রাণ বাঁচার সম্ভাবনা ছিলই না। আর তখনই ঘটে অবাক করা এক কান্ড। অন্য একটি মহিষ এসে ওই সিংহটিকে শিং দিয়ে গুঁতিয়ে আকাশে তুলে দেয়। সিংহটি আবার মাটিতে পড়তে আবারো ওই মহিষটি গুতিয়ে দেয়। আর এর ফলে প্রাণে বেঁচে যায় আক্রান্ত ওই মহিষ। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওটি ইতিমধ্যে প্রচুর মানুষ দেখেছেন এবং ১১ হাজারের বেশি মানুষ লাইক দিয়েছেন। ভিডিওটি আপনি দেখতে চাইলে, এখানেই দেখে নিন।