Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাম্পার অফার, মাত্র ৫,৯৯৯ টাকায় কিনুন 8GB RAM সহ Samsung-এর এই ধাসু ফোন

Updated :  Sunday, January 14, 2024 12:17 PM

2001 সালে মোবাইল ফোনে প্রথমবারের জন্য যুক্ত হয়েছিল ক্যামেরা। এরপর শুধু সময়ের অপেক্ষা, বিগত 22 বছরে বিশেষভাবে উত্থান ঘটেছে স্মার্টফোনের পাশাপাশি ক্যামেরা সেন্সরের। 5G ফোনের যুগে ভারত তথা বিশ্বে বাজারে রীতিমতো জনপ্রিয় হয়ে উঠেছে Samsung-এর বেশ কয়েকটি স্মার্ট ফোন। দুর্দান্ত ক্যামেরা এবং অবিশ্বাস্য ফির্চাসের কারণে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এই স্মার্ট ফোনগুলি। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য এমন একটি বিশেষ অফার নিয়ে এসেছি, যার মাধ্যমে মাত্র ৫,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন স্যামসাং-এর ধাসু স্মার্টফোন।

বর্তমানে অনলাইন শপিং সেন্টার তথা অ্যামাজন ইন্ডিয়াতে চলেছে “গ্রেট রিপাবলিক ডে” সেল। যা আগামী ১৮ই জানুয়ারি পর্যন্ত চলবে। আর দুর্দান্ত এই সেলে samsung-এর বিশেষ স্মার্টফোনের উপর চলছে ধামাকা অফার। আজকের নিবন্ধে চলুন জেনে নেওয়া যাক, কোন বিশেষ স্মার্ট ফোনের ওপর ধামাকা সেল চলছে অ্যামাজনে-

প্রথমে আমরা আপনাদের বলি, Samsung Galaxy M04 স্মার্টফোনের উপর চলছে এই ধামাকা অফার। দুর্দান্ত এই স্মার্টফোনটির বিক্রয় মূল্য ১১,৪৯৯ টাকা হলেও বর্তমানে অ্যামাজনে গ্রেট রিপাবলিক ডে সেলে ফোনটি বিক্রি হচ্ছে মাত্র ৫,৯৯৯ টাকায়।

যদি বাজারের সেরা শক্তিশালী এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে আপনি 8 GB RAM দেখতে পাবেন (4 GB বাস্তব + 4 GB ভার্চুয়াল)। তাছাড়া Android 12-এর উপর ভিত্তি করে OneUI Core 4.1-এ কাজ করা এই স্মার্টফোনে 4G নেটওয়ার্ক সাপোর্ট দেখতে পাবেন। এর পাশাপাশি 13 মেগাপিক্সেল প্রধান লেন্সের সাথে সেলফির জন্য কোম্পানি এই ফোনে একটি 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করেছে। তাছাড়া ব্যাটারি ব্যাকআপের জন্য ফোনটিতে আপনি 5000mAh ব্যাটারি প্যাকও পাবেন।