রাজ্য

শুভেন্দুর পর আরও ২৫ জন তৃণমূল নেতাকে নিরাপত্তা প্রদানে এগিয়ে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক

মঙ্গলবার কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক, যাকে নিয়ে উঠেছে জল্পনা তুঙ্গে, শুভেন্দু অধিকারী। তার পরই প্রকাশ্যে এসেছে তার বিজেপি যোগদানের খবর। এইবার আরও ২৫ জন রাজনৈতিক নেতার নিরাপত্তা বাড়িয়ে দিতে তোড়জোড় শুরু করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে এই নেতাদেরও অনুমান বিশেষজ্ঞদের।

স্বরাষ্ট্র মন্ত্রক হতে জানা গিয়েছে যে, গোয়েন্দা রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গের একাধিক নেতার ওপর বিধানসভা নির্বাচনের আগে হামলার সম্ভাবনা রয়েছে। আগেই বিজেপি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রদান করে স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু বিজেপি সভাপতি জে পি নড্ডার কনভয়ে কিছুদিন আগে হামলা করা হয়েছিল। সেই কারণে এখন আরও ঝুঁকি নিতে নারাজ বিজেপি।

বলা বাহুল্য, তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতাদের নিরাপত্তা দেয় বাংলার রাজ্য সরকার। এর আগে জেড প্লাস শ্রেণির নিরাপত্তা পেতেন প্রাক্তন পরিবহণ মন্ত্রি শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্বের সাথে নিরাপত্তাও কিছুদিন আগে ছেড়েছিলেন তিনি। তারপরই তাকে নিরাপত্তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজনৈতিক মহলে জানা গিয়েছে যে ২৫ জন তৃণমূল নেতা যাদের নিরাপত্তা প্রদান নিয়ে পর্যালোচনা করা হয়েছে তারাও তৃণমূল ছেড়ে দ্রুত বিজেপিতে যোগদান করবেন।

দলীয় সূত্রের খবর, এই দিনের মধ্যে চার জনকে ওয়াই প্লাস শ্রেণির, ১০ জনকে ওয়াই ও ৬ জনকে এক্স শ্রেণীর নিরাপত্তা দেওয়া হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। নিরাপত্তায় সবসময় থাকবেন মোতায়েন থাকতে চলেছেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জাওয়ানরা। প্রসঙ্গত উল্লেখ্য, এইদিন বিধায়ক পদ থেকে ইস্তফা জমা দিয়েছেন শুভেন্দু অধিকারী। বেরিয়ে গিয়েছেন এয়ার পোর্টের পথে। এই বিষয়ে এইদিন সৌগত রায় বলেন,”বিশ্বাসঘাতকতা করেছেন শুভেন্দু। পদের লোভে এই পদক্ষেপ।”

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026