বিনোদন

দার্জিলিঙের ঠান্ডায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী ঋতুপর্ণা, ভাইরাল ছবি

অভিনেতা চন্দন রায় সান্যাল (Chandan Roy shanyal) মানেই শক্তিশালী অভিনয় ও যৌন আবেদনের সংমিশ্রণ। চন্দনের সঙ্গে যদি তাঁর সমতুল্য কোনো নায়িকা জুটি বাঁধতে পারেন, তিনি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna sengupta)। সম্প্রতি চন্দন ও ঋতুপর্ণা পৌঁছেছেন দার্জিলিঙ। সেখানে চলছে সানি রায় (sunny Roy) পরিচালিত হিন্দি ফিল্ম ‘সল্ট’-এর শুটিং। দার্জিলিঙের পাহাড়ী আবহাওয়ায় শুট হলো ফিল্মের একটি গান ও কয়েকটি রোম‍্যান্টিক দৃশ্যের। চন্দন ও ঋতুপর্ণার রসায়ন ঠান্ডা আবহাওয়ায় ছড়িয়ে দিল উষ্ণতা।

ফিল্মের পরিচালক সানি জানিয়েছেন, ‘সল্ট’-এর পরিকল্পনা করোনা পূর্ববর্তী সময়ে করা হলেও লকডাউনের কারণে থেমে গিয়েছিল ফিল্মের প্রি-প্রোডাকশনের কাজ। করোনা অতিমারীর কারণে লকডাউনের ফলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছে। এই কারণে কমে গিয়েছে ফিল্মের বাজেটও। ফলে এই মুহূর্তে সানির লোকবল কম এবং যথেষ্ট টাইট শিডিউলের মধ্যে ‘সল্ট’-এর শুটিং শেষ করার চ্যালেঞ্জ।

‘সল্ট’ মূলতঃ একটি রোম‍্যান্টিক ফিল্ম হলেও ফিল্মের চিত্রনাট্যে রয়েছে থ্রিলিঙ এলিমেন্ট। ‘সল্ট’-এর নায়ক শঙ্কর চুপচাপ ও লাজুক স্বভাবের ছেলে হলেও একসময় সে তার বসের প্রেমিকা মায়াকে ভালোবেসে ফেলে। প্রাণোচ্ছল মেয়ে মায়াও পছন্দ করে শঙ্করকে। কিন্তু শঙ্করের বলা একটি মিথ্যা কথা পাল্টে দেয় শঙ্কর ও মায়ার জীবন। ‘সল্ট’-এ মায়ার চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা এবং শঙ্করের চরিত্রে অভিনয় করছেন চন্দন। এছাড়াও এই ফিল্মে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শুভম (Shubham), ঈশান মজুমদার (Ishan Majumdar) প্রমুখ। এর মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হলো ‘সল্ট’-এর শুটিং-এর কিছু ছবি।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026