রাজ্য

“বাঁশ আলাদা হলেও ঝাড় তো একটাই”, শাসকদলের নেতাদের কটাক্ষ দিলীপের

একুশে নির্বাচনের আগে যতই ভোটের দিন এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। প্রতিদিন কোন রাজনৈতিক দলের নেতারা বিরোধীপক্ষকে পাল্টা জবাব দিচ্ছে। জবাব ও পালটা জবাবের ভিড়ে সরগরম হয়ে আছে গোটা বঙ্গ রাজনীতি। গতকাল চাঁচাছোলা ভাষায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সদ্য বিজেপিতে যোগদান করা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও প্রবীর ঘোষালকে (Prabir Ghoshal) তীব্র আক্রমণ করেছিলেন। এবার আজ অর্থাৎ সোমবার তার পাল্টা জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বললেন, “বাঁশ আলাদা হলেও ঝাড় তো একটাই।”

আসলে গতকাল রবিবার উত্তরপাড়া থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রবীর ঘোষালের বিরুদ্ধে তীব্র আক্রমণ হেনে বলেছেন, “ভদ্রলোকের রক্ত শরীরে থাকলে উত্তরপাড়া থেকে দাঁড়াক প্রবীর ঘোষাল। নির্বাচনের রেজাল্টের দিন গোবর জলদি ওকে আমি ধুয়ে দেবো।” অন্যদিকে একই ভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধেও তিনি কটাক্ষ করেছিলেন। তিনি বলেছিলেন, “রাজীবের ক্ষমতা থাকলেও ডোমজুড় থেকে দাঁড়িয়ে দেখাক।” তবে এবার রাজ্যের বিজেপি নেতাদের আক্রমণের প্রসঙ্গে গলায় সুর তুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আজ দিলীপ ঘোষ শাসক দলের নেতাদের একনাগাড়ে কুকথা প্রসঙ্গে কটাক্ষ করে বলেছেন, “আমরা নাকি বাংলার সংস্কৃতি বুঝিনা। যারা সংস্কৃতি দোহাই দিয়ে ভালো ভালো কথা বলে ক্ষমতায় এসেছিল মানুষ তাদের এখন চিনতে পেরে গেছে। বাঁশ আলাদা হলে কি হবে, ঝাড় তো একটাই। যতগুলো ভদ্রলোক দলে ছিল সবকটা বেরিয়ে এসেছে। সবাই বেরিয়ে এসে এখন গেরুয়া শিবিরে যোগদান করে মানুষের জন্য কাজ করছে।”

Anirban Kundu

Recent Posts

৩৩৯ টাকায় ফুল মাস রিচার্জ! Jio-র নতুন প্ল্যানে ডেটা এবং কলিং সবকিছু

ভারতের টেলিকম বাজারে বড় পরিবর্তন আনতে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এল Jio। ৩৫০ টাকার কম…

April 6, 2026

তপ্ত এপ্রিলেই কালবৈশাখীর এন্ট্রি! রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি

এপ্রিল মাস মানেই বাংলার আবহাওয়ায় চরম ওঠানামা। একদিকে তীব্র গরমে নাজেহাল অবস্থা, অন্যদিকে হঠাৎ কালবৈশাখীর…

April 6, 2026

জুলাই থেকে বাড়তে পারে মোবাইল রিচার্জ! Jio-Airtel-এর প্ল্যানে বড় ধাক্কা

মোবাইল ব্যবহারকারীদের জন্য ফের খারাপ খবর সামনে আসছে। সাম্প্রতিক এক বাজার সমীক্ষা অনুযায়ী, ২০২৬ সালের…

April 6, 2026

আরও নামবে সোনার দাম? বিশেষজ্ঞদের পূর্বাভাসে চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের

গত কয়েক সপ্তাহে সোনার দামে বড় ওঠানামা লক্ষ্য করা গিয়েছে। ৩০ মার্চ থেকে ৪ এপ্রিলের…

April 6, 2026

Matheesha Pathirana: আইপিএল থেকে ছিটকে গেলেন? জল্পনার মাঝে আসল সত্যিটা জানাল KKR শিবির

আইপিএল ২০২৬-এর মাঝেই হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় একটি পোস্ট, যেখানে দাবি করা…

April 6, 2026

লক্ষ্মীর ভাণ্ডার: বহুদিন বন্ধ থাকবে ভাতা? কবে মিলবে টাকা, কী বললেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক…

April 6, 2026