Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জামাইয়ের বিয়েতে হট লুকে শাশুড়ি, ভাইরাল তুমুল ভাইরাল ছবি

Updated :  Thursday, December 17, 2020 6:48 PM

কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে মহানায়ক উত্তম কুমারের পৌত্র ও অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা কুমারের বিয়ে। 9 ই ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন গৌরব ও দেবলীনা। গত মঙ্গলবার 15 ই ডিসেম্বর সন্ধ্যায় পি.সি.চন্দ্র গার্ডেনে ছিল গৌরব ও দেবলীনার রিসেপশনের গ্র‍্যান্ড রিসেপশন। সাদা গাউনে নজর কেড়েছিলেন দেবলীনা এবং গৌরবের পরনে ছিল কালো রঙের স‍্যুট। রিসেপশনের দিন কেক কেটে আংটি বদল করলেন দুজনে। গৌরব-দেবলীনার রিসেপশনে বসেছিল টলি ও টেলি টাউনের একঝাঁক তারকার মেলা। উপস্থিত ছিল ‘করুণাময়ী রানী রাসমণি’র পুরো টিম। এই রিসেপশনে সবচেয়ে নজর কেড়েছেন রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শর্ট ড্রেস ও বব কাট চুলে দিতিপ্রিয়াকে অনন্যা লাগছিল। রাসমণির জামাই মথুরামোহনের চরিত্রে অভিনয় করছেন গৌরব। কিন্তু বাস্তবে জামাই মথুরের বোনের বয়সী রাসমণি। ফলে এই নিয়ে প্রায়ই দিতিপ্রিয়া ও গৌরবের হাসিঠাট্টা চলে।  ভাইরাল হয়েছে  গৌরব ও দেবলীনার সঙ্গে দিতিপ্রিয়ার ফটো।

জি বাংলায় সম্প্রচারিত ধারাবাহিক ‘করুণাময়ী রানী রাসমণি’ দেখলে অনেকেই বুঝতে পারবেন না রানী রাসমণির চরিত্রাভিনেত্রী দিতিপ্রিয়া প্রকৃতপক্ষে একটি টিনএজ মেয়ে। রাসমণির বয়সের উপযুক্ত নিপুণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছেন দিতিপ্রিয়া। রাসমণির লুক এই মুহূর্তে একদম অন্যরকম। রানী রাসমণির বয়স হয়েছে, চুলে পাক ধরেছে। তিনি সাদা থান পরেন। কলেজ গোয়ার গার্ল দিতিপ্রিয়া কিন্তু অনায়াসেই এই চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন।

জামাইয়ের বিয়েতে হট লুকে শাশুড়ি, ভাইরাল তুমুল ভাইরাল ছবি

কিছুদিন আগেই নিজের লম্বা চুল কেটে ফেলে দিতিপ্রিয়া নিজেকে দিয়েছেন টমবয় লুক। শুটিংয়ের বাইরে সাধারণত জিনস-টপে স্বচ্ছন্দ দিতিপ্রিয়া। তবে রানী রাসমণির সেটে দিতিপ্রিয়ার আচরণ নিয়ে কলাকুশলীদের অভিযোগ রয়েছে। গত বছর দিতিপ্রিয়া বেসুরো গলায় ‘কলঙ্কিনী রাধা’ গেয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিলেন। দিতিপ্রিয়াকে এই কারণে মারাত্মক ট্রোল করেছিলেন নেটিজেনরা। সেই সময় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় দাঁড়িয়েছিলেন দিতিপ্রিয়ার সমর্থনে।

শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘রাজকাহিনী’ ফিল্মের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দিতিপ্রিয়া নজর কেড়েছিলেন। এরপর তাঁকে ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে রাসমণির ভূমিকায় কাস্ট করা হয়। রানী রাসমণির চরিত্র দিতিপ্রিয়াকে প্রবল জনপ্রিয় করে তুলেছে।