আনারস নয়, বোমা ভর্তি নারকেল খাওয়ানো হয়েছিল অন্তঃসত্ত্বা হাতিটিকে, জেরায় জানাল অভিযুক্ত
কেরলের মালাপ্পুরমে একটি অন্তঃসত্ত্বা হস্তিনীর বাজি ভর্তি আনারস খাওয়ার ফলে মৃত্যুকে ঘিরে তোলপাড় গোটা দেশ। ওই ঘটনার এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পর একজনকে গত শুক্রবার গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই অভিযুক্তের নাম উইলসন। বছর ৪০ এর ওই ব্যক্তি পেশায় একজন রাবার চাষি। অভিযুক্ত ওই ব্যক্তি জেরায় জানিয়েছে, আনারস নয়, নারকেলের মধ্যে বোমা ভরে রাখা হয়েছিল। সেই বোমা ভর্তি নারকেল খেয়েই মৃত্যু হয় অন্তঃসত্ত্বা হাতিটির।
অভিযুক্ত জেরায় আরও জানিয়েছে, ওই গ্রামে অনেক বন্য প্রাণী অর্থাৎ বুনো শুয়োর ও অন্যান্য পশু ঢুকে পড়ে এবং ফসল নষ্ট করে দেয়। সেই পশুদের হাত থেকে ফসল বাঁচাতে ফলের মধ্যে বোমা রেখে দেওয়া হয়। সেরকম ভাবেই নারকেলের মধ্যে বোমা রাখা হয়। আর সেই বোমা ভর্তি নারকেল খেয়ে ফেলে হাতিটি। এরফলে হাতিটির মুখেই ফাটতে থাকে বোমা ভর্তি নারকেল এবং রক্ত পড়া শুরু হয়। নিরীহ ওই অন্তঃসত্ত্বা হাতিটিকে মানুষের পাশবিক কাজের মাসুল গুনতে হয়েছে।
তবে এই ঘটনায় আরও দুই জন জড়িত রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের উদ্দেশ্যে ইতিমধ্যেই চিরুনি তল্লাশি চালিয়েছে পুলিশ। ওই ঘটনার পর আরও ১৪ দিন বেঁচে ছিল হাতিটি। এক ফোঁটা খাবার বা জল মুখে তোলেনি সে। শারীরিক কষ্ট কিছুটা নিবারনের জন্য ভেল্লিয়ার মাঝ নদীতে গিয়ে ঠায় দাঁড়িয়ে ছিল সে। এরফলে তাঁর ফুসফুসে জল ঢুকে যায় যার ফলে প্রাণ হারায় হাতিটি। এমনটাই অনুমান ময়নাতদন্তে।
রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…
ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…
এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…
১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…
বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…