যেতে পারবেন না দেশের বাইরে ফলে মুম্বাই থেকেই প্রাথমিক চিকিৎসা করাচ্ছেন ক্যান্সার আক্রান্ত বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। সাম্প্রতিক করোনা আবহের জেরে দেশের বাইরে যাওয়ার অনুমতি পাননি তিনি। তাকে মঙ্গলবার কোকিলাবেন হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। জানা গিয়েছে, এই হাসপাতালেই কেমোথেরাপি নেওয়া শুরু করেছেন বর্ষীয়ান অভিনেতা।
বর্তমানে তার ক্যান্সার চতুর্থ স্টেজে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্ত্রী মান্যতা দত্তের সাথে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন তিনি। একই সাথে তার জন্য প্রার্থনা করার আবেদনও জানান। অন্যদিকে তার স্ত্রী বলেন, সঞ্জয় শুধু তার সন্তানদেরই বাবা নন, প্রিয়া এবং অঞ্জলিরও বাবার মতোনই।
পাশাপাশি, সঞ্জয় দত্ত যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন সেইজন্য প্রার্থনা করতেও বলেন সকলকে। সাথে বলেন তিনি পরিবারের হৃদয়। এতো সহজে লড়াইয়ের ময়দান থেকে হেরে ফেরার মানুষ তিনি নয়। খুব জলদিই ভালো হয়ে উঠবেন তিনি।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…