খেলা

ক্রিকেটে এই প্রথম, ফাইনালে ভারত বনাম বাংলাদেশ

ক্রিকেটের ইতিহাসে নজির তৈরি করলো বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। টসে জিতে প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ৷ ৭৪ রানে ৪ উইকেট পরে যায় নিউজিল্যান্ডের। তবে সেখান থেকে নিউজিল্যান্ডের স্কোর ২০০ এর বেশিতে নিয়ে যান বেকহ্যাম গ্রিন্যাল৷ ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি৷

কিউয়িদের বিরুদ্ধে ২১২ রান তাড়া করতে নামে বাংলাদেশ৷ ৩২ রানে দুই ওপেনার আউট হলেও মহমুদুল হাসান জয়ের দুরন্ত সেঞ্চুরিতে জয়লাভ করে বাংলাদেশ৷ আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে অবশেষে বিশ্বকাপের ফাইনালে তারা। গত মঙ্গলবার প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত৷ শুধু এবার নয় টানা তিনবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে ক্রিকেটে ইতিহাস গড়েছে ভারত৷

আরও পড়ুন : কবে শুরু হতে চলেছে IPL? ক্রিকেট মহলে জোড় জল্পনা

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠলো বাংলাদেশ৷ তাদের জন্য এটি নজিরবিহীন ঘটনা। আইসিসি তে পূর্ণ সদস্যপদ লাভ করার পর এই প্রথম কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠল পদ্মাপারের দল।

Anirban Kundu

Recent Posts

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026

মাসের শুরুতেই গ্যাসে আগুন! কলকাতায় একলাফে এত টাকা বাড়ল বাণিজ্যিক সিলিন্ডার, বাড়বে রেস্তোরাঁর বিল?

মাসের শুরুতেই সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী—সবার জন্যই বড় ধাক্কা। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েনের জেরে দেশে ফের…

April 1, 2026

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026