রাজ্য

প্রেসিডেন্সি জেলে কিভাবে রাত কাটালেন সুব্রত এবং ফিরহাদ?

নারদ কান্ডে তৃণমূল নেতাদের মধ্যে গতকাল রাত্রে সিবিআই ৩ জনকে গ্রেফতার করেছে। এই তিনজনের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, এবং মদন মিত্র। তাদের সাথেই ছিলেন প্রাক্তন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। জামিন পাওয়ার কথা ছিল কিন্তু হাইকোর্টের হস্তক্ষেপে সেই জামিনটা হলো না। ফলে সোমবার রাত প্রেসিডেন্সি জেলে কাটাতে হলো সুব্রত এবং ফিরহাদকে।

সোমবার রাত দেড়টা নাগাদ নিজাম প্যালেসে সিবিআই দপ্তর থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারের দিকে নিয়ে যাওয়া হল ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় কে। ভোররাতে মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় অসুস্থ বোধ করায় তাদের দুজনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সংশোধনাগারে ফিরহাদ হাকিম সুব্রত মুখোপাধ্যায় রাত কাটিয়েছেন।

নিজাম প্যালেস থেকে বেরোনোর সময় কান্নায় ভেঙে পড়েছিলেন ফিরহাদ হাকিম। সংশোধনাগারের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের এই দুই মন্ত্রী গতকাল রাত সম্পূর্ণরূপে না ঘুমিয়ে কাটিয়েছেন। মঙ্গলবার সকালে দুজনে চা বিস্কুট খেয়েছেন। তারপর সকালে বাড়ি থেকে আসা ব্রেকফাস্ট খেয়েছেন ফিরহাদ হাকিম।

ফিরহাদ এর স্ত্রী তার সাথে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু নিয়মের বাধ্যবাধকতা থাকার কারণে দেখা করা সম্ভব হয়নি। দুপুরে ফিরহাদ হাকিম এর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য অতীন ঘোষ। প্রসঙ্গত অতীন ঘোষ কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক। যদিও ফিরহাদ হাকিম এর সঙ্গে অতীন ঘোষ কথা বলতে পারেননি। পুলিশ সুপার মারফত তারা দুজনে কথা বিনিময় করেছেন।

John Fabian

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026