বলিউড

দর্শকদের মন রাখতে আজগুবি অ্যাকশন, ব্যাপক ট্রোলের মুখে সলমনের ‘রাধে’

পুরনো ট্রেন্ড বজায় রেখেই চলতি বছরে ঈদের সময় রিলিজ করল সালমান ভাইয়ের ধামাকাদার ছবি “রাধে, ইওর মোস্ট ওয়ান্টেড ভাই”। ইতিমধ্যেই এই সিনেমা Zee 5 এবং Zee Plex ওটিটি প্লাটফর্মে রিলিজ করেছে। অনেকের মতে সালমান ভাইয়ের নতুন এই ধামাকা কোরিয়ান ছবি “দা আউটলস” এর অফিশিয়াল রিমেক ভার্শন। এমনকি অ্যাকশন সিন হুবহু সিনেমা থেকে কপি করা। সিনেমাতে স্টার কাস্ট হিসাবে আছেন সালমান খান এবং তার বিপরীতে অভিনেত্রী দিশা পাটানি। ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা। এছাড়া জ্যাকি শ্রফকে এই সিনেমায় সালমানের সিনিয়র চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। সিনেমাটি রোমান্স এবং অ্যাকশনে ভরপুর হলেও কোথাও না কোথাও রিলিজের পর দর্শকদের সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সালমান খান বরাবরের মতোই রাধে সিনেমাতে তার হ্যান্ডসাম অবয়বে দর্শকদের মন কাড়তে উপস্থিত হয়েছে। সিনেমাতে মুম্বাইয়ের বুকে চলতে থাকা মাদক ব্যবসা রুখতে পুলিশ অফিসারের দরকার। আর সেই পুলিশ অফিসার কে? অবশ্যই সে হল রাধে। একাধিক অ্যাকশন ও ইনটেন্স ফাইট সিন দিয়ে তৈরি তার চরিত্র। শুরুতেই তার সিক্স প্যাক বডি মন কেড়েছে দর্শকদের। তারপর একাধিক অ্যাকশন সিন জমিয়ে দিয়েছে পুরো চিত্রনাট্যকে। কিন্তু আপনি যদি বাস্তব যুক্তি মাথায় নিয়ে সিনেমাটি দেখতে বসেন তাহলে হয়তো সিনেমার চেয়ে Vfx এফেক্ট আপনার চোখে বেশি পড়বে। এই সিনেমা দেখতে গেলে বাস্তব জীবন এবং যুক্তিকে দূরে সরিয়ে রাখতে হবে।

সিনেমাতে একাধিক দৃশ্যে সুপারম্যান হয়ে উঠেছেন সবার প্রিয় সালমান ভাই। কোন সময় তাকে আয়রন ম্যানের মত ভূমিকা পালন করতে দেখা গেছে তো কোন সময় ক্যাপ্টেন আমেরিকার মতো বহুতল বিল্ডিং থেকে কাঁচ ভেঙে লাফ দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে। একটি দৃশ্যে রণদীপ হুডা ওরফে সিনেমার রানা, রাধেকে ধাতব দণ্ড দিয়ে হাতে মারলে লোহাতে লোহা ঠোকার শব্দ হয়েছে। দৃশ্য দেখে মনে হয়েছে সাক্ষাৎ ভারতীয় আয়রন ম্যান যুদ্ধ ময়দানে অবতীর্ণ হয়েছে। বারংবার ধাতব দণ্ডের আঘাতেও একটুও ব্যাথা পায়নি সিনেমার লৌহমানব রাধে ওরফে সালমান খান। এছাড়াও একটি দৃশ্যে হেলিকপ্টার ক্র্যাশ করার পরও অক্ষত অবস্থায় রাধেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে অ্যাকশন সিন খুব বেশি করে ডিজিটাল খেলা বলেই বোঝা গেছে গোটা সিনেমাতে। বাস্তবের যুক্তিতর্ক সরিয়ে দিয়ে সিনেমা দেখতে বসলে হয়তো আপনাকে এই সমস্ত অ্যাকশন সিন আনন্দে আপ্লুত করতে পারবে।

প্রসঙ্গত, সালমান খানের নতুন সিনেমা ভিউ এর দিক থেকে একাধিক রেকর্ড ভাঙলেও খুব একটা সন্তোষজনক প্রতুত্তর দিতে পারিনি দর্শকদের থেকে। সিনেমা রিভিউ ওয়েবসাইট IMDB তে এই সিনেমা মাত্র ২.১ স্কোর করতে পেরেছে। হয়তো দর্শকদের ভিএফক্স ভরা অ্যাকশন সিন অতটাও খুশি করতে পারেনি। এছাড়া মুভিতে গল্পের গরু একাধিক জায়গায় গাছে উঠেছে বলে মনে করা হয়েছে। সার্বিকভাবে অবাস্তব অ্যাকশন সিন ও গোটা সিনেমাতে দিশা পাটানির শুধুমাত্র হাসি প্রদর্শন সিনেমার রিভিউতে সরাসরি প্রভাব ফেলেছে।

Anirban Kundu

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026