Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দেখে নিন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

Updated :  Sunday, November 3, 2019 6:23 PM

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আর কিছুক্ষণ পর মুখোমুখি হতে চলেছে ভারত। এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত যার মধ্যে প্রত্যেকটিতেই জয় পেয়েছে। দেখার বিষয় আজও সেই ধারা অব্যাহত থাকে কিনা। এই ম্যাচে অনেকগুলো রেকর্ড ভাঙতে চলেছেন দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন রোহিত শর্মা।

তারুণ্য ও অভিজ্ঞতা মিশিয়ে দল গঠন করতে চান ভারপ্রাপ্ত ক্যাপ্টেন রোহিত শর্মা। নবাগত শিবম দুবে ও সঞ্জু স্যামসন এর মধ্যে একজনকে খেলাতে চান তিনি। যদিও আজ নেটে দীর্ঘক্ষন সঞ্জু স্যামসন কে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা যায় তাই সঞ্জুর খেলার সম্ভাবনাই বেশি।

সম্ভাব্য একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, কে এল রাহুল, রিষভ পন্থ, শ্রেয়স আইয়ার/মনিশ পান্ডে, সঞ্জু স্যামসন/শিবম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, খলিল আহমেদ/শার্দুল ঠাকুর, যজুবেন্দ্র চাহাল/রাহুল চাহার।