নিউজ

দুর্গাপুজো বা কালীপুজোয় যেতে চান পুরী? শিয়ালদহ থেকে স্পেশাল ট্রেনের ঘোষণা রেলের

সেপ্টেম্বর মাস শেষ হলেই পরের মাসের শুরু থেকেই আনন্দে ভাসবে প্রত্যেক বাঙালি। কারণ তো একটাই। বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব শুরু অক্টোবর মাসের একদম শুরুর দিকেই। তারপর গোটা মাসে রয়েছে কালীপুজোও। বলা যেতে পারে, গোটা অক্টোবর মাসটাই বাঙ্গালীদের কাটবে পুজো পার্বণে। এই পুজোর মাসে ঠাকুর দেখার পর অনেকেই চান ছুটিতে একটু বাইরে ঘুরে আসার। আপনিও কি দুর্গাপুজো বা কালী পূজোর সময় ঘুরতে যেতে চান পুরীতে? এবার ভ্রমণপিপাসুদের জন্য বড়সড়ো ঘোষণা করলো ভারতীয় রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে এবার দুর্গাপুজো বা কালীপুজোর সময় পুরীতে ঘুরতে যাওয়ার জন্য ট্রেন পাওয়া যাবে শিয়ালদহ থেকেই।

পূর্ব রেল কর্তৃপক্ষ সম্প্রতি এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে তারা শিয়ালদহ থেকে পুজো স্পেশাল ট্রেন চালু করবে যা গোটা পূজোর মাসটাই পুরি অব্দি যাবে। ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এই পুজো স্পেশাল ট্রেন চলবে। কবে ও কোন সময় এই ট্রেন ছাড়বে বা কবে থাকতে এই ট্রেনের বুকিং করা যাবে, বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

১ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলবে ০৩১০১ শিয়ালদহ পুরী পুজো স্পেশাল ট্রেন। প্রতি শনিবার রাত ১১:৫০ মিনিটে এই ট্রেন শিয়ালদহ স্টেশন থেকে ছাড়বে যা পরদিন অর্থাৎ রবিবার সকাল ৯:৩৫ মিনিটে পুরীতে পৌঁছে যাবে। অন্যদিকে, ০৩১০২ পুরী শিয়ালদহ পুজো স্পেশাল ট্রেন প্রতি রবিবার দুপুর ৩:৫০ মিনিটে পুরি থেকে ছেড়ে সোমবার রাত ২ টোয় শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে। ২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেন। এই ট্রেনটি তার যাত্রাপথে ভট্টনগর, আন্দুল, খড়গপুর, বালাসোর, ভদ্রক, জাজপুর কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে দাঁড়াবে।

এই ট্রেনের অনলাইনে এবং টিকিট কাউন্টার থেকে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে বুকিং করা যাবে। স্পেশাল ট্রেন হওয়াতে বাড়তি চার্জ রয়েছে এই ট্রেনে। এছাড়া এতে মিলবে না কনসেশন বুকিং বা তৎকাল কোটায় টিকিট বুকিং। আপনি যদি পুজোর সময় পুরী যাওয়ার প্ল্যান করছেন তাহলে শীঘ্রই কেটে নিন স্পেশাল ট্রেনের টিকিট।

Nirajana Nag

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026