নিউজ

Indian railways: ভারতে তৈরি হবে নতুন ফ্রেট করিডোর, নতুন প্রকল্প নিয়ে হাজির ভারতীয় রেল

ভারতীয় রেল মাল পরিবহন থেকে সবচেয়ে বেশি আয় করে। কিন্তু রেললাইনে যানজটের কারণে পণ্যবাহী ট্রেন যথেষ্ট দেরিতে গন্তব্যে পৌঁছায়। এমতাবস্থায় রেলের পরিষেবা ব্যবহারকারী সংস্থাগুলি পণ্য সরবরাহের জন্য অন্যান্য কিছু পদ্ধতি অবলম্বন শুরু করেছে। এতে রেলের রাজস্ব কমার আশঙ্কা বাড়তে শুরু করেছে। এই বিষয়টি মাথায় রেখেই রেলওয়ে ডেডিকেটেড ফ্রেট করিডোর নিয়ে কাজ করছে। এর আগে দেশে এত বড় মালবাহী করিডোর তৈরি হয়নি। রেলওয়ে ২টি করিডোর তৈরি করছে যা একে অপরকে ক্রস করবে একটি জায়গায়।

লুধিয়ানা থেকে ডানকুনি পর্যন্ত প্রথম মালবাহী করিডোর তৈরি হচ্ছে। অন্যদিকে রেওয়ারি থেকে মুম্বইয়ের জওহরলাল নেহরু বন্দর পর্যন্ত তৈরি হচ্ছে। রেওয়ারি থেকে দাদরিও ট্রেন নিয়ে যাওয়া হবে এই করিডোরের মাধ্যমে। এই প্রকল্পটি ২০০৬ সালে শুরু হয়েছিল। তবে এখন প্রকল্পের কাজ প্রায় শেষের দিকে। এর নির্মাণের আনুমানিক ব্যয়ও ২১,১৪০ কোটি টাকা থেকে বেড়ে ১.২৪ লক্ষ কোটি টাকা হয়েছে। এটি কিছু ছোট দেশের জিডিপির চেয়েও বেশি। তবে, বুলেট ট্রেন প্রকল্পে আরও বেশি টাকা ব্যয় করবে সরকার। বুলেট ট্রেন প্রকল্পে প্রায় ১.৬৭ লক্ষ কোটি টাকা ব্যয় হবে বলে অনুমান করা হয়েছে।

ভারতের ডেডিকেটেড ফ্রেইট করিডোর কর্পোরেশনের এমডি রবীন্দ্র কুমার জৈন বলেছেন যে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের ৯০ শতাংশ কাজ এই বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। তিনি জানান, মহামারী, পরিবেশগত ছাড়পত্র, অবৈধ দখল ও স্থানীয় বিক্ষোভের কারণে প্রকল্পের কাজ শেষ হতে বিলম্ব হচ্ছে। তবে এই কাজ শেষ হলে অনেক সহজেই জিনিসপত্র আবারো নিজের জায়গায় নিয়ে আসা যাবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026