বিনোদন

Kareena Kapoor Khan: বাবার আদরে খেলছে ছোট ছেলে জেহ ! দীপাবলীতে আদুরমাখা ছবি শেয়ার করলেন বেবো

করিনা কাপুর খান ও সইফ আলি খান শুধু এখন বলিউডের মিষ্টি কাপল নন। সেই সঙ্গে তাঁদের রয়েছে আরও এক পরিচয়। সইফিনা এখন তৈমুর ও জেহ-র বাবা মা। করিনা ও সইফের প্রথম সন্তান তৈমুর আলি খান জন্মের পর থেকেই সেলেব হয়ে উঠেছিল। তৈমুরের মিষ্টতায় পাগল ছিল গোটা বলিউড। বলিউড পাপারাৎজিরা কিছুতেই পিছন ছাড়ে না তৈমুরের। তবে এর খারাপ প্রভাব পড়েছে তৈমুরের শৈশবে। তৈমুর ক্যামেরা দেখলেই তাই এখন খুব রেগে যায়। অনেক বার পাপারাৎজিদের ছবি তুলতে বারণ করতেও দেখা গিয়েছে ছোট্ট তৈমুরকে। তাই এবার দ্বিতীয় সন্তানের বেলায় একটু কঠোর হয়েছিকেন করিনা।

তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, ছোট ছেলেকে পাপারাৎজিদের সামনে আনবেন না। যেমন বলা, তেমন কাজ। ৬ মাস পর্যন্ত কাউকে ছেলের নামটা পর্যন্ত বলেননি। পরিবার ও কাছের বন্ধুরা ছাড়া জেহর সঙ্গে কারোর দেখা হয়নি। তবে দেখা করতে পর্যন্ত দেননি। সবার থেকে আড়ালে রেখেছিলেন ছেলেকে। তবে সইফের জন্মদিনের দিন জেহর প্রথম ছবি প্রকাশ্যে আনেন। এখন প্রায়শই জেহের ছবি পোস্ট করেন করিনা আর পরিবারের অন্য সদস্যরা।

সোশ্যাল মিডিয়ায় বেশ ভালোই সক্রিয় বেবো।প্রায়শই শ্যুটিংয়ের আর নিজের পরিবারের ব্যক্তিগত মুহূর্তের নানান রং এবং মুডের ছবি শেয়ার করে থাকেন সইফের আদুরে বেগম। করিনার মারফত এখন জেহ বেশ জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। এখন তৈমুর আর জেহ দুজনেই বেশ হিট। আজ দীপাবলি ছুটির মুড। আর এই অবসর সময়ে সদ্য বাবা-ছেলের আদর মাখা অবসর মুহূর্তের এক মিষ্টি ছবি করিনা নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন। করিনার তরফ থেকে অনুগামীদের দীপাবলির প্রথম উপহার ও বললেও ভালো হয়। আর এই গিফট অনুগামীদের বেশ পছন্দ।

বেবোর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, খোলা বাগানে মাঠের ওপর পাতা রয়েছে শতরঞ্চি। আর জেহ’র চারপাশে ছড়ানো আছে হরেক রকমের খেলনা। আর সেখানেই নরম রোদ পোহাতে পোহাতে খুনসুটি করতে ব্যস্ত সইফ ও জেহ। ছবি থেকেই স্পষ্ট একরত্তি জেহ-র সঙ্গে খেলায় মত্ত ব্যস্ত সইফ। এই মিষ্টি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভালবাসা এবং আলো।’ এর অর্থ গভীর হলেও পরিষ্কার। অর্থাৎরং-বেরঙের আলো দিয়েই আলোকিত হয়ে ওঠে না দীপাবলি। কাছের এবং ভালবাসার মানুষদের উপস্থিতিতেই উজ্জ্বল হয়ে উঠেছে তাঁর জীবন। এই ছবি দেখে বাবা ছেলেকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই মিষ্টি পোস্ট।

John Fabian

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026