Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আমওয়ালির সাথে ভরপুর রোম্যান্সে মত্ত কেশরী লাল যাদব, ভিডিও দেখে উচ্ছ্বাসে ভেসেছেন ভক্তরা

Updated :  Friday, June 23, 2023 11:54 AM

সম্প্রতি নেটদুনিয়ায় কেশরী লাল যাদবের একটি রোমান্টিক ভিডিও ভাইরাল হয়েছে ভীষণভাবে। যেখানে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শিল্পী রাজের সাথেই রোমান্টিক হতে দেখা গিয়েছে অভিনেতাকে। কেশরী লাল যাদব ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় গায়ক ও নায়ক। তার গাওয়া যেকোন গানই নেটদুনিয়ার পাতায় ভাইরাল হয় নিমেষে। পাশাপাশি পিছিয়ে নেই অভিনেত্রীও। তবে সম্প্রতি তার যে গানের ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে, সেটি দেখে রীতিমতো উচ্ছ্বাসে ভেসেছেন তাদের ভক্তরাও।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এই জনপ্রিয় অনস্ক্রিন জুটিকে ‘আম কে স্বাদ’ গানের তালেই খোলা আকাশের নীচে রোমান্স করতে দেখা গিয়েছে। ঝলকে আমওয়ালি সেজেছিলেন শিল্পী রাজ। আর উল্লেখ্য গানেই অভিনেত্রীর সাথে ক্যামেরার সামনে চুটিয়ে প্রেম করছেন কেশরী লাল যাদব। তাদের এই অনস্ক্রিন প্রেমের দৃশ্য যে ভোজপুরি দর্শকদের একাংশ বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ৮ দিন আগে শেয়ার করে নেওয়া হয়েছে ‘ওয়েব মিউজিক’ নামের ইউটিউব চ্যানেল থেকে। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৮৪ লাখেরও বেশি মানুষের কাছে। ঝলকে উল্লেখ্য গানটি গাইতে শোনা গিয়েছিল অভিনেতা-গায়ক কেশরী লাল যাদব ও অভিনেত্রী-গায়িকা শিল্পী রাজকে। এই গানের কথা দিয়েছিলেন অভিনব প্রতাপ সিং। সুর দিয়েছিলেন প্রিয়াংশু সিং। এই মুহূর্তে এই গানের ভিডিওর সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন ঐ ইন্ডাস্ট্রির এই দুই প্রথম সারির তারকা।