Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নাইট বাহিনীর দাপুটে জয়!

Updated :  Thursday, September 5, 2019 2:46 PM

সুরজিৎ দাস: পোর্ট অফ স্পেনে কিং খানের সামনে দাপট দেখিয়ে প্রতিপক্ষ কে কার্যত ধূলিসাৎ করে জয় ছিনিয়ে আনলো ত্রিনবাগো নাইট রাইডার্স। এদিন টসে জিতে ১৫২ রান তোলে ত্রিনবাগো নাইট রাইডার্স এদিন নিশাম এর ৩৩, রামদিনের ৩৩ ও অধিনায়ক পোলার্ডের ৪৭ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে এই রানে পৌছায় নাইট রাইডার্স ব্রিগেড। জবাবে ব্যাট করতে নেমে ১৪১ রানে গুটিয়ে যায় সেন্ট কিটস আন্ড নেভিস শুরুটা ভালো করলেও ক্রমেই নাইট বোলিং এর সামনে গুটিয়ে যায় তাদের ইনিংস এদিন ব্যাটের পাশাপাশি বোলেও ঝকঝকে নিশাম নিলেন ৩ টি উইকেট। সব মিলিয়ে ভরা স্টেডিয়ামে শাহরুখ খানের সামনে বিরাট জয় দিয়ে ২০১৯ সিপিএল অভিযান শুরু করলো ত্রিনবাগো নাইট রাইডার্স জয়ের পরে শাহরুখ খান মাঠে নেমে সেলিব্রেশনেও মাতলেন।