বিনোদন

Koel Mallick: রবিবার দুপুরে নায়িকার হট লুকে কাবু নেটদুনিয়া! রইলো ভিডিও

বাংলা ছবির জগতে প্রায় আঠারো বছর কাটিয়ে ফেলেছেন এই বঙ্গ তনয়া। অভিনয় আর নাচ দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। প্রথমদিন থেকেই টলিউডের এই মিষ্টি নায়িকাকে পছন্দ করে দর্শক। আজও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। তবে এরই মাঝে বদলে গেছে নায়িকার ব্যক্তিগত জীবন। গত বছরই এক পুত্র সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী। ঠিক ধরেছেন অভিনেত্রী কোয়েল মল্লিকের কথাই বলছি। মা হওয়ার পর কিছুদিন রুপোলি পর্দা থেকে বিরতি নিয়েছিলেন নায়িকা। মা হওয়ার কারণে বেড়েছিল ওজনও। তবে ওয়ার্ক আউট করে ঝরিয়ে ফেলেছেন সব বেলি ফ্যাট। আবারও পুরনো মেজাজে ধরা দিলেন কোয়েল। 

রবিবার কোয়েল নিজের সোশ্যাল মিডিয়া পেজে একটি ফটোশ্যুটের ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, লাল স্টিলেটো, পরনে ডেনিম প্যান্ট সাদা টিশার্ট ও ডেনিম জ্যাকেট। বোহেমিয়ান ইমেজে ফ্রেমবন্দি হলেন নায়িকা। এই ফটোশ্যুট প্রথম দেখলে কেউ ধরতে পারবেনা অভিনেত্রী এক ছেলের মা। পুরনো সেই ইমেজে ধরা দিলেন কোয়েল। লাস্যময়ী আর মোহময়ী অবতারে ফ্রেমবন্দি হতে দেখা গেল টলিউডের এই আবেদনময়ী নায়িকাকে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তাঁর হট লুকের প্রশংসায় মেতেছেন নেটনাগরিকরা। মন্তব্য বক্সে কেউ অভিনেত্রীকে হটি বলেছেন কেউ আবার লিখেছেন কোয়েল অন ফায়ার। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট।

ফিটনেসে বরাবরই এই অভিনেত্রী একশোতে একশো। তিনি এখনো টলিউডের যেকোনও আপকামিং নায়িকাকে টেক্কা দিতে পারেন কোয়েল মল্লি। কী করে নিজেকে ফিট রাখেন নায়িকা তার ঝলক মাঝে মাঝেই পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। কখনও দেখা যায় অবসরে নাচ প্র্যাকটিস করছেন অভিনেতা কখনও আবার দেখা যায় ওয়ার্ক আউটে জুম্বা ক্লাস করতে ব্যস্ত তিনি। সবমিলিয়ে নিজেকে আজ ফিট রাখতে কোনও কসরই ছাড়েন না কোয়েল। খুব শীঘ্রই এ কালার্স চ্যানেলে ‘মহালয়া’তে মা ‘দুর্গা’র ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী কোয়েল মল্লিককে।

Pritisha Dey

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026