নিউজ

কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, অবশেষে বাণিজ্যিক পরিষেবা চালু করল ঝাঁ চকচকে নতুন ডালিয়ান রেক

কলকাতাবাসীর কাছে অত্যন্ত গর্বের তাঁদের মেট্রো রেল পরিষেবা। এই শহরে মেট্রোরেলের যেই হারে প্রসার হচ্ছে, তাতে বলা যেতে পারে আর কিছু বছরের মধ্যেই কলকাতা মেট্রো হবে বিশ্বমানের। এই কলকাতা মেট্রোয় চলে বর্তমানে উন্নতমানের রেক। তবে এবার তা আরেক ধাপ আপগ্রেড হল। অপেক্ষা ছিল বহুদিনের। ট্রায়ালও চলছিল। অবশেষে, ট্র্যাকে এল বহু প্রতীক্ষিত ডালিয়ান রেক ( MR-501)। গতকাল অর্থাৎ শুক্রবার বিকেল থেকে শুরু হল এই আধুনিক উন্নতমানের রেকের বাণিজ্যিক পরিষেবা।

গতকাল শুক্রবার দমদম স্টেশন থেকে বিকেল সাড়ে ৫ টা নাগাদ ছাড়ে নতুন এই ডালিয়ান রেক। করোনা অতিমারির আগেই এই অত্যাধুনিক রেক কলকাতা মেট্রোয় চালানোর কথা ভাবা হয়েছিল। কিন্তু, তার পরে সময় লেগে গিয়েছে অনেকটাই। চিন থেকে আমদানি করা এই রেক কলকাতা মেট্রোর যাত্রী স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়াতে পারবে বলে মনে করছেন কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কি কি নতুন ফিচার রয়েছে এই ডালিয়ান রেকে? জানতে এই প্রতিবেদনটির শেষ অংশটি অবশ্যই পড়ুন।

বর্তমানে কলকাতা মেট্রোয় চলা এসি রেকগুলির তুলনায়, এই ধরনের রেকে ১০০ মিলিমিটার বেশি চওড়া দরজা রয়েছে। বসার জায়গাও বেশ প্রশস্ত। উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বাইরের শব্দ কমানোর মতো অত্যাধুনিক প্রযুক্তি এবং আলোকসজ্জা মেট্রো রেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্য অনেকটাই বাড়াতে পারবে বলে মনে করা হচ্চে। উজ্জ্বল LED ডিসপ্লে বোর্ড, হুইল চেয়ার পার্কিং সুবিধা এবং দরজার পাশে পর্যাপ্ত ধরার ব্যবস্থাও থাকবে এই নতুন রেকে। রেকের প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে রেইন ওয়াটার চ্যানেল, পেইন্ট-মুক্ত স্টেইনলেস স্টিল কার বডি। তাছাড়াও, চলার ক্ষেত্রেও নতুন এই রেক অনেক বেশি পরিবেশবান্ধব বলে দাবি মেট্রোরেলের।

আপনাদের জানিয়ে রাখি, ২০১৯ সালের মার্চ মাসে এই ধরনের রেক প্রথম আসে শহরে। দফায় দফায় ট্রায়াল রান চলে ডালিয়ান রেকের। সেই ট্রায়ালের রিপোর্ট জমা করেন নির্মাণকারী সংস্থার ইঞ্জিনিয়াররা। যাত্রীসুরক্ষার সবকটি বিষয়কে খতিয়ে দেখে ৪ বছর পর যাত্রী পরিষেবার জন্য সবুজ সংকেত দেওয়া হল এই চিনা রেককে। এই নতুন রেক যে কলকাতা মেট্রোর মুকুটে নতুন পালক, সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

Nirajana Nag

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026