Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘কমলা নেত‍্য করে থমকিয়া থমকিয়া’, প্রকাশ্য রাস্তায় দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর (Watch Video)

Updated :  Monday, April 10, 2023 10:44 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি তিথি দে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন বহু মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি তিথি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নিয়েছিলেন ১ বছর আগে। এই মুহূর্তে তার সেই নাচের মনকাড়া ঝলক ৩৪ হাজারেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। এই ভিডিওতে তিথি জনপ্রিয় গান ‘কমলা’র তালেই মাঝ রাস্তায় নৃত্য পরিবেশন করেছেন। এদিন কালো ব্লাউজ ও কালো রঙের হ্যান্ডলুম শাড়িতেই দেখা গিয়েছিল তাকে। মানানসই সাজে পরেছিলেন উপযুক্ত গয়নাও। বলাই বাহুল্য, এই মুহূর্তে নিজের এই ১ বছর আগের নাচের ভিডিওর সূত্রেই আবারো একাংশের মাঝে চর্চিত ও প্রশংসিত তিথি, রইল ঝলক।