Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাবা জ‍্যাকি শ্রফের সামনেই বিকিনিতে মেয়ে কৃষ্ণা শ্রফ, তোলপাড় নেট দুনিয়া

Updated :  Wednesday, April 14, 2021 2:01 PM

কিছুদিন আগেই ব্রেক-আপ হয়ে গিয়েছে জ্যাকি শ্রফ (jacky shroff)-এর কন্যা কৃষ্ণা (Krishna shroff) ও তাঁর বয়ফ্রেন্ড ইবান (Iban)-এর। কৃষ্ণা তাঁর নিজের ফ্যান ক্লাবকে নির্দেশ দিয়েছেন, তাঁর কোনো ছবিতে যেন ইবানকে ট‍্যাগ না করা হয়। কৃষ্ণা নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকেও ইবানের সব ছবি ডিলিট করে দিয়েছেন। তবে কৃষ্ণা ও ইবানের ব্রেক-আপের কারণ জানা যায়নি।

এর মধ্যেই কৃষ্ণার ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে নেটদুনিয়া। সম্প্রতি বাবা জ্যাকি শ্রফের সঙ্গে কৃষ্ণা পুলসেশনের ছবি সামনে এসেছে। ছবিতে বাবার সঙ্গে সুইমিং পুলে বিকিনি পরে দেখা যাচ্ছে কৃষ্ণাকে। এর ফলে বেজায় চটেছেন নীতিবাগীশ নেটিজেনদের দল।

তাঁদের বক্তব্য, কৃষ্ণা কি করে তাঁর বাবা-মার সামনে বিকিনি পরার সাহস পান! কিন্তু ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে কৃষ্ণা লিখেছেন, তিনি ‘ওয়াইল্ড চাইল্ড’। এবার বাকিটা নেটিজেনরাই বুঝে নিন।