চলতি আইপিএলের প্লে-অফে লড়াইটা যতটা সহজ মনে হচ্ছিল শেষ হলো ঠিক তার উল্টোভাবে। দুর্দান্ত ছন্দে থাকা লখনউ সুপার জায়েন্টসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে জয়লাভ করে কোর্য়াটার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শক্তিশালী রাজস্থানের বিরুদ্ধে মাঠে নামবে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর।
এদিকে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১৪ রানে পরাজিত হওয়ার পর লখনউ সুপার জায়েন্টসের মেন্টর গৌতম গম্ভীর ক্ষোভ উগরে দিয়েছেন অধিনায়ক কে এল রাহুলের উপর। তার মতে, গুরুত্বপূর্ণ সময়ে দীনেশ কার্তিকের ক্যাচ ফেলে ম্যাচ কঠিন করে ফেলেছিলেন কে এল রাহুল। তার মতে, ওই সময় কে এল রাহুল যদি দীনেশ কার্তিকের সহজ ক্যাচ হাতছাড়া না করতো তবে ব্যাঙ্গালোরের সংগৃহীত রানের পরিমাণ কখনোই আকাশছোঁয়া হতো না।
উল্লেখ্য, ব্যাঙ্গালোরের ব্যাটিং ইনিংসের ১৫ তম ওভারের মহসিন খানের (Mohsin Khan) বলে ক্যাচ তুলেছিলেন কার্তিক। মিড অফে ফিল্ডিং করছিলেন কে এল রাহুল। বল সোজা গিয়ে তার হাতে পড়লেও গ্রিপিংয়ের ভুলে বল কে এল রাহুলের হাত থেকে ফস্কে যায়। তখন দীনেশ কার্তিক ব্যক্তিগত ২ রানে ব্যাট করছিলেন। সেই দীনেশ কার্তিক অবশেষে ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন।
শুধুমাত্র দীনেশ কার্তিকের ক্যাচ ফেলেনি লখনউ সুপার জায়েন্টস। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকা ব্যাঙ্গালোরের তরুণ ক্রিকেটার রজত পাতিদারকে দুইবার জীবন দান করে লখনউ সুপার জায়েন্টস।
প্রথম বার তাঁর ক্যাচ পড়ে ১৫.৩ ওভারে। রবি বিষ্ণোইয়ের বলে রজতের ক্যাচ ছাড়েন দীপক হুডা। একেবারে সহজ ক্যাচ ছিল। এর পর ফের ১৭.৩ ওভারে মহসিন খানের বলে পতিদারের ক্যাচ ধরতে পারেননি ভোরা। ঠিক তার পরের বলে ছক্কার সাহায্যে ব্যক্তিগত শতরানের গণ্ডি পার করেন রজত পাতিদার। মূলত দীনেশ কার্তিক এবং রজতের বিধ্বংসী ইনিংসের উপর ভর করে ইনিংস শেষে ২০৭ রানের বিশাল স্কোর অর্জন করতে সক্ষম হয় ব্যাঙ্গালোর।
রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…
ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…
এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…
১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…
বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…