বিনোদন

পরনে কালো টাইট টপ আর ছেঁড়া শর্ট জিন্স, নতুন বছরে সেক্সি ফিগারে কাঁপালেন মধুমিতা

সম্প্রতি নববর্ষ উপলক্ষ্যে অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita sarkar)-এর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  ছবিতে মধুমিতার পরনে রয়েছে সাদা পোলকা ডট দেওয়া কালো টপ এবং জিনসের শর্টস। তবে মধুমিতা তাঁর পোশাকের মাধ্যমে 80’জ লুক ফুটিয়ে তুলতে চাইলেও ব্যর্থ হয়েছেন। 25শে ডিসেম্বর রিলিজ করেছে মৈনাক ভৌমিক(Mainak Bhoumik)পরিচালিত ফিল্ম ‘চিনি’। ফিল্মে ‘চিনি’র ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা এবং তাঁর মা মিষ্টির ভূমিকায়  অভিনয় করেছেন  অভিনেত্রী  অপরাজিতা আঢ‍্য (Aparajita Adhya)। প্রকৃতপক্ষে মা ও মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরী ‘চিনি’। ‘চিনি’ হয়তো অনেকাংশে এক মহিলার গল্প যিনি একসময় বাঙালি পরিবারের আটপৌরে গৃহবধূ হলেও পরবর্তীতে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যান। অ্যালকোহলের প্রতি আসক্তি, নিজের মতো করে জীবন বাঁচা মহিলাকে আলাদা দিশা এনে দিলেও তাঁর মেয়ের মনে তা নেতিবাচক প্রভাব তৈরী করে। ফিল্মটা টেকওভার করে নিয়েছেন অপরাজিতা।  অপরাজিতার অভিনয় সবাইকে ফিকে করে দিয়েছে। মধুমিতার অভিনয় মনে একেবারেই দাগ কাটেনি। এই ফিল্মে চিনির  প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস (sourav das)। সৌরভ নিজের মতো করে অভিনয়ের চেষ্টা চালিয়ে গেছেন। তবে ফিল্মের চিত্রনাট্য বড্ড গতানুগতিক।  এই কারণে ফিল্মটি বাণিজ্যিক সফলতা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকছে।

অভিনেত্রী  মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন’-এ অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।  এরপর স্টার জলসার বিখ‍্যাত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না ‘-র  ‘পাখি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়।  পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না ও পোশাক।   কিন্তু মধুমিতাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে  ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি।    এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে।  এরপর মধুমিতার কাছে আসতে থাকে ফিল্মের অফার।  টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে।  এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তী(Arjun Chakraborty)র বিপরীতে অভিনয় করে মধুমিতা প্রশংসনীয় হন।

‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তী(sourav Chakraborty)র।  তাঁদের বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়।  একসময় তাঁরা দুজনে বিয়ে করেন।  কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা।  এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদের পর মধুমিতা এক নামী প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে এখনও অবধি তাঁর কোনো সম্পর্কের সত্যতা প্রমাণ হয়নি।

Anirban Kundu

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026