Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নিজের মেয়ে পূজা ভাটকেও বিয়ে করার পরিকল্পনা ছিল, কত নারীর জীবনে জড়িয়েছেন মহেশ ভাট?

Updated :  Monday, August 31, 2020 10:23 AM

সুশান্ত মামলার সঙ্গে নাম এসেছে বহু প্রভাবশালী তারকার। এদের মধ্যে অন্যতম পরিচালক মহেশ ভাট। মহেশ ভাটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাঁর মদতেই রিয়া সুশান্তের সঙ্গে সম্পর্ক ট্যাগ করেন। সেই সঙ্গে রিয়ার সঙ্গেও মহেশ ভাটের অবৈধ সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোলিং এর স্বীকার দুজনে। এই অভিযোগ কতটা সত্য তা যদিও জানা যায় নি এখনো। তবে, ব্যক্তিগত জীবনে অল্প বয়স থেকেই মহেশ যে ছিলেন বেশ চিল্ড অর্থাৎ সম্পর্কের বিষয়ে আগাগোড়া নির্লিপ্ত, তা তাঁর জীবন বিশ্লেষণ করলে স্পষ্ট হয়। আজ পরিচালক-প্রযোজক মহেশ ভাটের ঊর্ধ্বে উঠে আলোকপাত করা যাক জীবনে কতজন নারীর সংস্পর্শ রয়েছে ব্যক্তি মহেশ ভাটের জীবনে।

কলেজে পরাকালীনই মহেশ ভাট লরিয়ান ব্রাইট নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। পরে তিনি লরিয়ানের নাম বদলে করেন কিরণ। দুজনের বিয়ে হয়। পূজা ভাট ও রাহুল ভাট এঁদের সন্তান।

১৯৭৭ সালে অভিনেত্রী পারভীন ববির প্রেমে পড়েন বিবাহিত মহেশ। সেই সময় কবীর বেদীর সঙ্গে বিচ্ছেদজনীত সমস্যায় ভুগছিলেন পারভীন। বেশ কিছু সময় মহেশের সঙ্গে সম্পর্ক ছিল অভিনেত্রীর। তবে একসময় পারভীনের মোহ কাটে পরিচালকের। শোনা যায়, মহেশ ভাটের সঙ্গে সম্পর্ক থাকাকালীন মানসিক ভাবে অত্যন্ত জর্জরিত হয়ে পড়েছিলেন অভিনেত্রী।

এরপর মহেশের জীবনে আসেন সোনি রাজদান। সোনি রাজদানের সঙ্গে সম্পর্কে জড়ানোর খবরে ক্ষুব্ধ হয়ে মহেশের স্ত্রী কিরণ তাঁকে ডিভোর্স দিয়ে দেন। ঝাড়া হাত-পা অবস্থায় ১৯৮৬ সালে সোনি রাজদানকে নিকা করেন। এর জন্য ইসলাম ধর্মও গ্রহণ করেন তিনি। মহেশ ও সোনি রাজদানেরও দুই সন্তান– আলিয়া ও শাহীন ভাট।

মহেশ ভাটের জীবনে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল নিজের মেয়ে পূজা ভাটের সম্পর্কে তাঁর মনোভাব। একটি সংবাদ পত্রের প্রচ্ছদে পূজার সঙ্গে ঠোঁটে ঠোঁটে চুম্বন করার দৃশ্যে ছবি তুলে সমালোচিত হতে হয় পরিচালককে। তবু দমানো যায় নি তাঁকে। একটি সাক্ষাৎকারে প্রকাশ্যেই জানান যে পূজা তাঁর মেয়ে না হলে তাকে বিয়ে করে নিতেন মহেশ।

বর্তমানে রিয়া চক্রবর্তীর সঙ্গে মহেশ ভাটের অবৈধ সম্পর্ক নিয়েও তোলপাড় দেশ। যদিও এই বিষয় অস্বীকার করে রিয়া মহেশকে পিতা সমান বলেই দাবি করেছেন। তবে এই বিষয়টি নতুন কিছু না। বস্তুত, ২০১৮ সালে মহেশের ৭০ তম জন্মদিনে নিজের সঙ্গে মহেশের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রোল্ডও হতে হয় রিয়া মহেশ দুজনকেই। শুধু রিয়া নয়, রহস্যজনক ভাবে বছর ৭ আগে মৃত অভিনেত্রী জিয়া সঙ্গেও সম্প্রতি একটি ঘনিষ্ঠ দৃশ্যের ভিডিওতে ভাইরাল হয়েছেন মহেশ।

বলিউড ইন্ডাস্ট্রিতে সত্যি বলতে প্রেম বা সম্পর্কের প্রচলিত কোনো ধারণা নেই। সাম্প্রতিক নেপোটিজম ও সুশান্ত মৃত্যু মামলায় মহেশ ভাটের নাম সম্মুখে আসায় নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে এই বরিষ্ঠ পরিচালককে নিয়ে। সেই কারণেই, কোনো রকম উপসংহার না রেখেই আমরা এক ঝলকে চোখ বুলিয়ে নিলাম ব্যক্তি মহেশ ভাটের ব্যক্তিগত পাতায়। তবে তাঁর এই ব্যক্তিগত জীবন কতটা ভালো কি কতটা মন্দ, তার বিচারও একান্ত ব্যক্তিগতই!