Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisha: কোমর দুলিয়ে নিজের মনের কথা জানালেন অভিনেত্রী মোনালিসা, ব্যাপক ভাইরাল ভিডিও

Updated :  Thursday, April 14, 2022 4:06 PM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি।

বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়াতেও তিনি ভালোই সক্রিয়। প্রায় রোজই নিজের নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন, যা ভাইরাল হয় নিমেষে। সোশ্যাল সাইটে তার অনুরাগীর সংখ্যাও নেহাতই কম নয়। তার শেয়ার করা যেকোনো পোস্টই নেটদুনিয়ায় ভাইরাল হয় ঝড়ের গতিতে। সম্প্রতি অভিনেত্রী নিজের একটি ইনস্টারিলের মাধ্যমে মনের কথা জানিয়েছেন সকলকে। তিনি জানিয়েছেন, তার কেমন মানুষ প্রয়োজন জীবনে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা দু’ধরনের পোশাকে দেখা দিয়েছেন। ইনস্টাগ্রামের একটি ট্রেন্ডিং মিউজিকের সাথে বানিয়েছেন রিল ভিডিও। ভিডিওর শুরুতে অভিনেত্রীকে সাদা টি-শার্ট ও ব্ল্যাক ডেনিমে দেখা গিয়েছে। পরক্ষণেই অভিনেত্রীকে সবুজ রঙের প্যান্ট ও সাদা রঙের স্লিভলেস টপে দেখা গিয়েছে। এই ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, তিনি জীবনে এমন একজন মানুষকে চান যে তার সবথেকে খারাপ সময়টাতেও তার পাশে থাকবে। এই ক্যাপশনের মাধ্যমে তিনি কার দিকে ইঙ্গিত করেছেন! তা আর বুঝতে বাকি নেই কারোরই। এই কথার মাধ্যমে নিজের স্বামী বিক্রান্তকেই অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট সকলের কাছেই।