Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১ কোটি টাকার স্নানঘর ব্যবহার করেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি, ছবি দেখলে আপনিও চমকে যাবেন

Updated :  Wednesday, August 24, 2022 7:37 PM

মুকেশ আম্বানির পত্নী নিতা আম্বানিকে এই মুহূর্তে নতুন করে চিনিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না। ভারতের সবথেকে ধনী ব্যবসায়ীর পত্নী হওয়ার পাশাপাশি তিনি কিন্তু আইপিএলে সবথেকে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিনও বটে। এছাড়াও আরো কিছু কোম্পানির সঙ্গে তিনি প্রধান হিসেবে জড়িত রয়েছেন। এই মুহূর্তে নিতা আম্বানি ভারতের সবথেকে বড় মহিলা ব্যবসায়ীদের মধ্যে একজন হয়ে উঠেছেন। তিনি অত্যন্ত বিলাসবহুল ভাবে নিজের জীবন যাপন করতে পছন্দ করে থাকেন। নিতা আম্বানি হলেন এমন একজন মানুষ যিনি আনন্দের জন্য পয়সা খরচ করতে দ্বিধাবোধ করেন না। তার স্বামী মুকেশ আম্বানি যদিও এত দামী জিনিসপত্র ব্যবহার করেন না। কিন্তু নিতা আম্বানি বিলাসবহুল জীবনযাপন করতে অভ্যস্ত।

তিনি দামি দামি শাড়ি পড়েন, দামি চা খেতে পছন্দ করেন, ঘোরার জন্য তার কাছে চার্টার্ড ফ্লাইট আছে, তার কাছে দামি দামি গাড়ি রয়েছে, দামি পারফিউম দামি ঘড়ি সব কিছুই তিনি ব্যবহার করেন। তার এক একটি শাড়ির দাম বলতে গেলে তার বাড়ির সকলেই এরকম দামি জীবন যাপন করতে পছন্দ করে থাকেন। মুকেশ আম্বানি যদিও এই রকম জীবনযাপন খুব একটা বেশি করতে চান না। তবে নিতা আম্বানি এরকম জীবনযাপন করতে অত্যন্ত স্বচ্ছন্দ।

১ কোটি টাকার স্নানঘর ব্যবহার করেন মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি, ছবি দেখলে আপনিও চমকে যাবেন

 

তবে, সবথেকে বড় কথা হলো নিতা আম্বানি এমন একটি স্নানঘর ব্যবহার করেন, সেটার দামই প্রায় ১ কোটি টাকার কাছাকাছি। সেই স্নানঘরে এমন কিছু জিনিস আছে, যেগুলির দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। সূত্রের খবর, এই স্নানঘরে এমন কিছু জিনিস আছে যা অত্যাধুনিক। এই স্নানঘরে এমন একটি যন্ত্র রয়েছে, যেখানে মাত্র ১টি বাটন প্রেস করলেই জলের ঝর্না শুরু হয়ে যায়। এই ধরনের অত্যাধুনিক জিনিসপত্র আছে বলেই কিন্তু এই স্নানঘরের মূল্য প্রায় কোটি টাকার কাছাকাছি।