রাজ্য

আইন মানেননি খোদ নড্ডা, দাবি তৃণমূল নেতা কল্যাণের

নড্ডার ঘটনায় এইবার গেরুয়া শিবিরকে কাঠগড়ায় তুলল তৃণমূল। শুক্রবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার দিকে আইন ভাঙার এবং দুষ্কৃতিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলল রাজ্যের শাসক শিবির। এর সাথে রাজ্য সরকার হতে দাবি করা হয়েছে যে, তারা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বিধানসভা ছাড়া অন্য কাউকে জবাব দিতে বাধ্য নন তারা। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মুখ্যসচিব এবং ডিজিকে তলব করার অধিকার নেই বলে দাবি করা হয়েছে রাজ্যের শাসক শিবিরের পক্ষ থেকে।

এইদিন তৃণমূল নেতা কল্যাণবাবু বলেন,”গতকাল নড্ডা বাবুকে দেওয়া হয়েছিল বুলেট প্রুফ গাড়ি। তাকে দেওয়া হয়েছিল জেড ক্যাটাগরির নিরাপত্তা। তার গাড়ির আগে ছিল এসকর্ট। এছাড়া জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপক হিসেবে তার সাথে ছিলেন ৮ জন এসপি, ৮ জন ডেপুটি পুলিশ সুপার, ৩০ জন ইন্সপেক্টর সহ ১৪৫ জন কনস্টেবল। সাথে ছিল ৪০ জন RAF। এর থেকে বোঝা যাচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা পেয়েছিলেন তিনি।”

এখানেই থামেননি তৃণমূল নেতা। এইদিন তিনি দাবি করেন,”নড্ডার কনভয়ের সামনে ছিল প্রায় ৫০ টি গাড়ি। সাথে ছিল প্রায় ৪০-৫০ টি মোটর সাইকেল। অন্যদিকে একজন জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপকের কনভয়ের সামনে এবং পিছনে অন্য গাড়ি বাইকের থাকার কথা নয়। কিন্তু সেখানে বহু গাড়ি ছিল। অর্থাৎ আইন মানেননি খোদ নড্ডা।”

অন্যদিকে বিজেপি নেতা রাকেশ সিংহকে এইদিন এই সব ঘটনার জন্য দায়ী করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য,”রাকেশ সিং নামের একজন এইদিন তৃণমূল মঞ্চের সামনে দরজা খুলে বিভিন্ন অঙ্গভঙ্গি করেন। প্রশ্ন হল, এই ধরণের একজন দুষ্কৃতী কি করছিলেন নড্ডার কনভয়ে? এই ব্যক্তির বিরুদ্ধে রয়েছে ৫৯ টি ফৌজিদারি মামলা। এছাড়া এইদিন কল্যাণ বাবু জানান,” ইতিমধ্যে রাকেশ সিং সহ অন্যান্যদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগ এসেছে দক্ষিণ ২৪ পরগনার পুলিশ।”

এছাড়াও কল্যাণ বাবু দাবি করেন,রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের দায় কেবল বিধানসভাকে জবাব দেওয়ার। আর কাউকে উত্তর দিতে বাধ্য নয় রাজ্য। কোন আইনে ডিজি এবং মুখ্যসচিবকে তলব করা হয়েছে তা কেন্দ্র সরকার জানাক।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026