Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পরনে গোলাপি বিকিনি, বোল্ড লুকে ভাইরাল হলেন অভিনেত্রী নুসরত, দেখুন ছবি

Updated :  Sunday, December 13, 2020 6:18 PM

ইদানিং অভিনেত্রী নুসরত জাহান রুহি জৈন ইন্সটাগ্রামে নিজের বিভিন্ন ফটো ও মজাদার ভিডিও শেয়ার করেন। সম্প্রতি নুসরত গোলাপি রঙের বিকিনি টপে ও ব্রাউন সানগ্লাসে ভাইরাল হলেন নুসরত। নুসরতের এই ফটোটি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।

কিছুদিন আগেই নুসরত ইন্সটাগ্রামে নিজের ট্যাটুর ফটো পোস্ট করেছেন। নিজের হৃদয়ের কাছে ট্যাটুটি করিয়েছেন নুসরত। এই ফটো পোস্ট করে নুসরত লিখেছেন প্রেমের কোনো ধর্ম বা জাত হয় না এবং প্রেমে পড়লে ভালো থাকা যায়।

দিওয়ালির আগে নুসরতের স্বামী ও পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল জৈন নুসরতকে একটি বিশেষ ডিজাইনার শাড়ি উপহার দিয়েছেন যাতে এখনও পর্যন্ত নুসরতের অভিনীত চরিত্রগুলির নাম খোদাই করা রয়েছে। নুসরত এই শাড়িটি পরে ইন্সটাগ্রামে ফটো শেয়ার করতেই অনেকে এই ধরনের শাড়ি কোথায় পাবেন তা জানতে চেয়েছিলেন।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে নুসরত ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sos কোলকাতা’। কিন্তু ফিল্মটি বক্স অফিসে সাফল্য পায়নি। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত অভিনয় করেছেন যশের সহকর্মী ও প্রেমিকার চরিত্রে। ফিল্মটি সাফল্য না পেলেও ফিল্মের প্রোমোশনাল সঙ ভিডিও-য় নুসরতের লেদারের পোশাক কলকাতার ফ্যাশন ডিজাইনারদের কাছে চর্চার বিষয় হয়ে উঠেছে।