বিনোদন

ভালোবাসায় যশ’কে এগিয়ে রাখলেন অভিনেত্রী নুসরত? পোস্ট ঘিরে জোড় জল্পনা

টলিউডে কান পাতলেই এখন শুধু একটাই গুঞ্জন যশ-নুসরত। হ্যাঁ যশ দাশগুপ্তা আর নুসরত জাহান। ধীরে ধীরে এদের প্রেমপর্ব পেজ থ্রির শিরোনামে উঠে এসেছে। বিধানসভা ভোটের রেজাল্ট যাই হয়ে থাক তবে এই দুই বন্ধুর ঘনিষ্ঠতা দিন দিন বেড়ে গিয়েছে। মান্যতার দিকে এই দুই তারকার সম্পর্ক? তবে এর উত্তর এখন এই দুই স্টারের ইন্সটাগ্রামে উঁকি দিলে দেখা যাচ্ছে। একে অপরকে ট্যাগ আর ছবি সৌজন্যেও দুজনের নাম জ্বলজ্বল করে উঠছে ইন্সটা স্টোরিতে আর কমেন্টে ও আসছেন লভ ইমোজিও। এদের প্রেম এখন জোড় কদমে চলছে।

নুসরত বরাবরই বলেছেন তিনি কোনও কিছুই লুকিয়ে রাখতে পছন্দ করেন না, তিনি হলেন ওপেন বুক। তবে নিজের আর নিজের স্বামী নিখিল জৈনের ডিভোর্স নিয়ে সরাসরি কোনো কথাই এখনো প্রকাশ্যে বলেননি। তবে দুজনেই এখন আলাদা থাকছেন। তবে নুসরতের জীবনের বিশেষ দিনগুলিতে নিখিল না থাকলেও যশের উপস্থিতি প্রকাশ্যে দেখা যাচ্ছে।

গতকাল শুক্রবার যশের সঙ্গে গাড়িতে করে মহানগরীতে এই লকডাউনে ঘুরতে বেরিয়েছিলেন নুসরাত। গাড়িতে একান্তে সময় কাটিয়েছেন নুসরত ও যশ। দুজনেই নিজেদের ইনস্টা স্টোরিতে একই ছবি পোস্ট করেছেন। দুজনের ছবিতে জ্বলজ্বল করছে একটাই কথা, ‘আমাকে বিনোদনে ভরিয়ে দাও!’ আর তার নীচে একে অপরকে ট্যাগ করা। তবে এই যুগল কোথায় সময় কাটাতে গিয়েছিলেন তা এখনো জানা যায়নি। শুধু এখনই নয় কিছুদিন আগেই গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিক এর ডিরেক্টর রাজ কুমার গুপ্ত যশ এবং নুসরত এর সাথে দুটো ছবি শেয়ার করেছিলেন তিনি। দুজনের ছবি একসাথে না থাকলেও তা স্পষ্ট।

সম্প্রতি নুসরতের আরো একটি ইন্সটা স্টোরি পোস্ট এদের প্রেমের সম্পর্ককে শিলমোহর দিয়েছে। এবার নিজের ইনস্টা স্টোরিতে নুসরত একটি লেখা শেয়ার করেছিলেন। যেখানে লেখা একজন সবসময় থাকে যে ভালবাসার নামে আঘাত দেওয়ার জন্য, আর একজন সবসময় থাকে সেই আঘাত নিরাময় করার জন্য। এই লেখা দেখে বহু নেটবাসীর আশঙ্কা করছেন নুসরতের স্বামী নিখিল জৈনই কী অভিনেত্রীকে ভালবাসার নামে আঘাত করেছেন আর সেই ব্যাথা নিরাময় করার কথা বলতে চেয়েছেন যশ। তবে নিখিলের সাথে নুসরতের বিচ্ছেদ প্রকাশ্যে বলতে নারাজ অভিনেত্রী। তবে এই পোস্ট শেয়ার কি যশের উদ্দেশ্যে তা নিয়ে একটু ধোঁয়াশা থেকে যাচ্ছে।

Pritisha Dey

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026