ঐন্দ্রিলা-অঙ্কুশের সম্পর্কের কথা টলি মহলে কারও অজানা নয়। এই দুইজনের লাভ স্টোরি বেশ চর্চিত। কখনো এরা একসঙ্গে ঘুরতে যাচ্ছে, কখনো একসঙ্গে খুনসুটি করছে তো কখনো মজা করছে। কিন্তু যতবার বিয়ের কথা বলা হয়েছে, এই দুজন বেশ নাটকীয় ভাবেই এড়িয়ে গেছেন। এইতো কিছু মাস আগেই ১৪ ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-র দিন গদগদ হয়ে ঐন্দ্রিলা অঙ্কুশকে শুভেচ্ছা জানান, ‘তোমার জীবনে অনেক সাফল্য এবং খুশি কামনা করি। শুভ জন্মদিন।’ এরপর লকডাউনে একসঙ্গেই কাটান এই দুই কপত-কপতি। কিন্তু যতই একসঙ্গে সময় কাটাক এই দুই জুটি, একসঙ্গে কখনো পর্দায় কাজ করেননি। তাই দর্শকদের অনুরোধ রাখতেই ঐন্দ্রিলা-অঙ্কুশ আসতে চলেছে বড় পর্দায়। পরিচালক রাজা চন্দ আগামী ছবি ম্যাজিক-এ জুটি হিসাবে দেখা যাবে তাঁদের। অবশ্য, এই ছবিতে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার পাশাপাশি দেখা যাবে অভিনেত্রী পায়েলক সরকারকেও। সম্প্রতি সম্পন্ন হল ছবির শুভ মহরৎ। শ্যুটিং চলছে, আগামী বছর মুক্তি পেতে পারে এই মুভিটি।
অঙ্কুশের সঙ্গে প্রথমবার ছবিতে কাজ করতে চলেছেন’ফাগুন বউ’ এর ঐন্দ্রিলা সেন। এরইমধ্যে, ঐন্দ্রিলা তাঁর নিজের কিছু ছবি পোস্ট করেছেন, আর তা দেখেই ভক্তরা অনুমান করছেন যে ঐন্দ্রিলাকে বেশ গ্ল্যামারাস লুকেই দেখা যাবে। চলুন দেখে নিই ঐন্দ্রিলার কিছু ছবি।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…