আধার-প্যান কার্ড লিঙ্ক করার শেষ তারিখ বাড়ানো হয়েছে। অনেকেই যদিও এর আগেই মনে করেছিলেন, এরকম ঘোষণা আসতে পারে। এবারে সেই ঘোষণা সত্য প্রমাণিত করে অর্থ মন্ত্রক জানিয়েছে ৩০ জুন অবধি এই লিংক করার কাজ করা যাবে। প্রকৃতপক্ষে, অর্থ মন্ত্রক তথ্য দিয়ে জানিয়েছে, আরো ৩ মাসের জন্য এই কাজ করতে পারবেন ভারতীয়রা। এই সময়সীমা ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে, জরিমানা দিয়েই এই কাজ আপনাকে করতে হবে। এখন ৩০ জুন পর্যন্ত, আপনি এখন যেভাবে করছেন ঠিক সেভাবেই প্যান-আধার লিঙ্ক করতে পারবেন। আয়কর দফতরের নিয়ম অনুযায়ী, এখন লিঙ্ক করার জন্য আপনাকে ১,০০০ টাকা জরিমানা দিতে হবে। প্যান-আধার লিঙ্ক করার আগে আপনাকে ১,০০০ টাকা দিতে হবে। তারপরেই আপনি লিঙ্ক করার অনুরোধ জমা দিতে সক্ষম হবেন।
কার জন্য প্যান-আধার লিঙ্ক করা প্রয়োজন আর কার জন্য নয়?
আয়কর আইনের ধারা 139AA অনুযায়ী, প্রত্যেক ব্যক্তি যার জন্য ১ জুলাই, ২০১৭ তারিখের আগে স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (PAN) বরাদ্দ করা হয়েছে এবং যারা একটি আধার নম্বর পাওয়ার যোগ্য, তাদের নির্ধারিত ফর্মে তার আধার নম্বর লিংক করাতে হবে। এবারে, ৩০ জুনের মধ্যে সেই ব্যক্তিদের নিজেদের প্যান কার্ড ও আধার কার্ড লিংক করতে হবে। তবে, আসাম, জম্মু ও কাশ্মীর এবং মেঘালয়ে যারা বাস করেন তাদের জন্য আধার-প্যান লিঙ্ক করার প্রয়োজন নেই। অনাবাসী ভারতীয়দের জন্য আধার ও প্যান কার্ড লিংকের প্রয়োজন নেই। এছাড়া, যে ব্যক্তিদের আশি বছর বা তার বেশি বয়স হয়েছে, তাদেরকেও এই আধার ও প্যান লিংক করতে হবে না।
প্যান-আধার লিঙ্ক না হলে কী হবে?
আয়কর আইন ১৯৬১ অনুসারে, প্যান কার্ড ধারকদের জন্য ৩০ জুন, ২০২৩ সালের মধ্যে তাদের প্যান কার্ডকে আধারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক। যে প্যান কার্ডধারীরা এটি করবেন না, তাদের প্যান কার্ড ১ জুলাই, ২০২৩ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। আয়কর রিটার্ন দাখিল করার জন্য, আইনের অধীনে TDS-এর টাকা ফেরত পাওয়ার জন্য তার প্যান কার্যকর হবে।
দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…
Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…
বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…
Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…