বলিউড

Pathaan Box Office: ১০০০ কোটির গণ্ডি পেরোতে চলেছে শাহরুখের ‘পাঠান’, ভাঙতে চলেছে আমির খানের রেকর্ড

দীর্ঘ চারবছর পর বড়পর্দায় শাহরুখ খান। উচ্ছ্বাসে ভাসছে সমগ্র দর্শকমহল। পাশাপাশি আবেগের বাঁধ ভেঙেছে ভক্তদেরও। গত ২৫’শে জানুয়ারি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে কিং খানের ‘পাঠান’। বেশ কিছুদিন ধরেই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনার ঝলক নজরে এসেছে সকলের। ‘পাঠান’ মুক্তি পাওয়ার পর শুধুমাত্র ভারতে প্রথম দিনেই বক্সঅফিসে ৫৪ কোটির ব্যবসা করেছে। গোটা বিশ্বের নিরিখে সেটি অতিক্রম করতে চলেছে ১০০০ কোটির গণ্ডি। পাশাপাশি ভাঙতে চলেছে আমির খানের ছবির রেকর্ডও।

ইতিমধ্যেই ভারতব্যাপী ৩০০ কোটির গণ্ডি অতিক্রম করেছে ‘পাঠান’। বিশেষজ্ঞদের একাংশের মত, খুব শীঘ্রই শাহরুখ খানের ‘পাঠান’ অতিক্রম করতে পারে আমির খানের ‘দাঙ্গাল’ ছবির বক্সঅফিস রেকর্ড। ‘দাঙ্গাল’গোটা ভারতব্যাপী মোট আয় করেছিল ৩৮৭.৩৮ কোটি। তবে সেই পরিমাণ খুব শীঘ্রই অতিক্রম করতে পারে ‘পাঠান’ এমনটাই মনে করছেন একাংশ।‌ ভারতের পাশাপাশি গোটা বিশ্ব কাঁপাচ্ছে এই ছবি। হাজার কোটি থেকে আর কিছুটাই দূরত্ব বজায় রেখেছে এটি।

উল্লেখ্য, ইতিমধ্যেই গোটা বিশ্বের বাজারে ‘পাঠান’ ৭০০ কোটি আয় করে ফেলেছে। ১০০০ কোটি থেকে আর ৩০০ কোটির দূরত্ব রয়েছে এই ছবির। তবে এই পরিমাণও খুব কম নয়। ৮ দিনের মধ্যেই ৭০০ কোটির ব্যবসা করেছে ‘পাঠান’। সেই পরিমাণের উপর ভিত্তি করেই আন্দাজ করা হচ্ছে খুব শীঘ্রই ১০০০ কোটির গণ্ডি পেরোবে এই ছবি।

Devparna Acharya

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026