পরিচালক রাজ চক্রবর্তী এখন সারাদিন ব্যস্ত থাকছেন তাঁর নবজাতক পুত্র ‘ইউভান’-এর ছোটবেলার বিভিন্ন মুহূর্তকে ক্যামেরাবন্দী করতে।সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে নিজের মা ও ইউভানের একটি ছবি শেয়ার করেন রাজ।ছবিতে দেখা যাচ্ছে রাজের মা তাঁর নাতি ইউভানকে কোলে নিয়ে বসে আছেন।ছবির ব্যাকগ্রাউন্ডটিও খুব সুন্দর লাগছে।সবুজ রংয়ের সোফায় রাজপুত্রকে কোলে নিয়ে বসে আছেন তার ঠাকুমা,বাইরে থেকে এসে পড়েছে একফালি আল।
নেটিজেনরা মনে করছেন রাজের পরিবার কিছুদিন আগে যে দু্র্যোগের সম্মুখীন হয়েছিল,তার মাঝে ইউভানের আগমন যেন পরিবারের জন্য একচিলতে আশার আলো নিয়ে এসেছে।ছবির নীচে মজা করে রাজ ক্যাপশন দিয়েছেন,তাতে লিখেছেন, ‘মাই মাদার ইউজড টু প্যাম্পার মি লাইক দিজ,অ্যান্ড স্টীল ডাজ।#ইউভান আই অ্যাম ফিলিং জেলাস।’এরপর একটি মজার ইমোজিও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ইউভানের জন্মের কিছুদিন আগে রাজের পিতৃবিয়োগ ঘটে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে।পরে জানা যায়,তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন।ফলে রাজের সমগ্র পরিবার কোয়ারেন্টাইনড হয়ে যায়।তবে,পরিবারে অন্য কেউ আক্রান্ত হননি।রাজের হালিসহরের বাড়িতে রাজ তাঁর মা-কে ফিরতে দেননি।এরপর কিছুদিন আগে রাজ-শুভশ্রীর পুত্রসন্তান ইউভানের জন্ম হয় যা চক্রবর্তী পরিবারে নিয়ে আসে একঝলক খুশির হাওয়া।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…