সম্প্রতি অভিনেত্রী মধুবনী গোস্বামী ও অভিনেতা রাজা গোস্বামী পালন করলেন তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী। করোনা অতিমারীর কারণে এবং মধুবনী সন্তানসম্ভবা হওয়ার কারণে রাজা ও মধুবনী বাড়িতেই বিবাহবার্ষিকী পালন করেছেন। চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষ্যে মধুবনী ইন্সটাগ্রামে শেয়ার করলেন নিজেদের বিয়ের ফটো এবং প্রার্থনা করলেন তাঁদের দুজনের সুস্থতা। মধুবনী ও রাজার বিয়ের ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। মধুবনী ও রাজাকে নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন।
কিছুদিন আগেই মধুবনী ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সির খবর জানিয়েছেন অনুরাগীদের। এছাড়া মধুবনী নিজের বেবি বাম্পের ফটো পোস্ট করেছিলেন। মধুবনীর মাতৃত্বের খবর শুনে নেটিজেনরা তাঁকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। রাজা ও মধুবনী সকলের কাছে তাঁদের আগত সন্তানের জন্য আশীর্বাদ চেয়েছেন।
স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়। তবে করোনা পরিস্থিতির কারণে এখনও মধুবনীর বিউটি পার্লারে সেভাবে ভিড় জমছে না।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…