Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘স্তনের মাপ কত’? সাজিদের বিরুদ্ধে মিটু-র অভিযোগ ভোজপুরি নায়িকা রানি চ্যাটার্জীর

Updated :  Wednesday, October 19, 2022 10:01 AM

রানি চ্যাটার্জী ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির ফিটনেস ফ্রিক অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিতি তার। তবে সম্প্রতি তার কিছু মন্তব্যের সূত্র ধরেই বলিউডের চিত্রপরিচালক সাজিদ খানের সাথে নাম জড়িয়েছে তার। অভিনেত্রীর মন্তব্য পরিচালকের বিরুদ্ধে রীতিমতো আবারো উসকে দিয়েছে গোটা মিডিয়ামহলকে। বলাই বাহুল্য, এই মুহূর্তে ভোজপুরি অভিনেত্রী রানি চ্যাটার্জীর কথা শুনে রীতিমতো চমকে গিয়েছেন মিডিয়ার পাশাপাশি নেটমহলের একাংশও।

উল্লেখ্য, ২০১৮ সালে মিটু মুভমেন্টের সময় ইন্ডাস্ট্রির ৮-৯ জন অভিনেত্রী সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। বলাই বাহুল্য, বিগ বসে অংশগ্রহণ করার পর থেকেই মিডিয়ায় পরিচালককে নিয়ে চর্চা থামতেই চাইছে না। এই মুহূর্তে ভোজপুরি অভিনেত্রী রানি চ্যাটার্জী সাজিদ খানের বিরুদ্ধে মুখ খোলায় পরিচালককে নিয়েই এখন সরগরম মিডিয়ামহল।

সম্প্রতি এই ভোজপুরি অভিনেত্রী আজ তাক’কে এক সাক্ষাৎকারে সবটা খুলে জানিয়েছেন। অভিনেত্রীর কথায়, পরিচালক যখন ‘হিম্মতওয়ালা’র পরিচালনার কাজ করছিলেন তখনই তার সাথে আলাপ অভিনেত্রীর। পরে পরিচালক তাকে নিজেই জানিয়েছিলেন, তিনি তার সাথে নিজেই যোগাযোগ করে নেবেন। পরে সত্যিই পরিচালক নিজে থেকে ফোন করে তার জুহুর বাড়িতে অভিনেত্রীকে এসে দেখা করার কথা বলেছিলেন। পাশাপাশি ফারহা খানের ভাই অভিনেত্রীকে ম্যানেজার ও পিয়াকে সঙ্গে করে নিয়ে আসতে বারণ করে দিয়েছিলেন।

সেইসময় অভিনেত্রী শুরুতে ব্যাপারটা বিশেষ আঁচ করতে পারেননি। পরে অবশ্য অভিনেত্রী সাজিদের বাড়িতে গিয়েছিলেন তার সাথে সাক্ষাৎ করতে। এরপরেই পরিচালক কথায় কথায় অভিনেত্রীকে জানান তার ছবিতে আইটেম গানেই নাচতে হবে তাকে। এরপর অভিনেত্রীকে পা দেখানোর কথাও বলেছিলেন সাজিদ, কারণ হিসেবে পরিচালক বলেছিলেন তাকে পর্দায় ছোট স্কার্ট পরতে হবে। তার উত্তরে অভিনেত্রী নিজের লং স্কার্ট তুলে পায়ের হাঁটু পর্যন্ত দেখেছিলেন। সেইসময় তার মনে হয়েছিল হয়তো এমনভাবেই সব ব্যাপারটা নির্ধারিত হয়। তবে না শেষপর্যন্ত তার ভুল ভেঙে গিয়েছিল। কারণ কথায় কথায় পরিচালক অভিনেত্রীকে তার স্তনের মাপও জিজ্ঞাসা করেছিলেন। পাশাপাশি অভিনেত্রীর লাভ লাইফ নিয়েও একাধিক প্রশ্ন করেছিলেন।

ঐ মুহূর্তে নিঃসন্দেহে অভিনেত্রী বেশ কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন, তা সাক্ষাৎকারে নিজেই স্বীকার করেছেন তিনি। পরে অবশ্য সেখান থেকে বেরিয়ে এসেছিলেন অভিনেত্রী। পরে অভিনেত্রী এও বলেছেন, সেইসময় এইসব কথা কাউকে জানাতে পারেননি। তবে বিগ বস ১৬’তে পরিচালককে দেখার পর থেকে আর চুপ করে থাকা ঠিক মনে হয়নি তার। আপাতত, সেই সূত্র ধরেই মিডিয়ামহলে আবারও সাজিদ খানকে নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত ঘটেছে।