মিউজিক

রতন কাহারের গান তো অনেক শুনলেন, এবার সঙ্গে তাল মিলিয়ে দেখুন তার অসাধারন নাচের ভিডিও

কৌশিক পোল্ল্যে: নিজেই গান গেয়ে নাচলেন সম্প্রতি খবরের শীর্ষে উঠে আসা বাংলার লোকশিল্পী রতন কাহার। বিগত সময়ে তাকে নিয়ে কম জল্পনা হয়নি নেটপাড়ায়। এসবের সূত্রপাত হয় বলিউডের বিখ্যাত গায়ক বাদশার তৈরি করা রিমেক ‘গেঁন্দা ফুল’ গানকে কেন্দ্র করে। সমস্ত তথ্য না জেনেই গানের বিবরনীতে নীচের নামটিই বেমালুম বসিয়ে দেন বাদশা, এই ঘটনা ঘিরেই শুরু হয় জোর বিতর্ক।

পরবর্তীতে বাদশা জানতে পারেন ওই গানের আসল গীতিকার রতন কাহার নামক লোকশিল্পী, যিনি বর্তমানে বেঁচে আছেন। এরপরই রতনবাবুর সঙ্গে বাদশা যোগাযোগ করেন এবং অজান্তে করে ফেলা ভুলের জন্য তিনি ক্ষমা চান, সেইসঙ্গে উপহার হিসেবে রতনবাবুর হাতে এককালীন পাঁচ লক্ষ টাকা তুলে দেন তিনি এবং ভবিষ্যতে যে কোনো অসুবিধায় দরিদ্র রতনবাবুকে সাহায্যের আশ্বাস দিয়েছেন গায়ক।

পরবর্তীতে উভয়ের সমঝোতায় রতন কাহারের ‘বড়লোকের বেটি লো’ এর রিমেক ভার্সন বাদশা নির্মিত ‘গেঁন্দা ফুল’ দর্শকমনে সমাদৃত হয়। এ তো গেল পুরোনো গল্প, যা কমবেশি সবাই জানেন। এবার সম্পূর্ন নয়া এক অবতারে দেখা গেল গায়ক রতন কাহারকে, তবে শুধু গায়ক বললে ভুল হবে। গানের সাথে তাল মিলিয়ে, কোমর দুলিয়ে নাচলেন এই প্রবীন বৃদ্ধ।

ইউটিউবে মুক্তি পাওয়া তার গান নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে। গানের কথায় এক ঘরজামাইয়ের কাহিনি বর্নিত হয়েছে। গানের পরতে পরতে উপছে পড়েছে বাংলার ঐতিহ্য ও লোকসংস্কৃতি। ঘরজামাই ধানচাষের পরেই শাশুড়ির খপ্পর থেকে মুক্তি পেয়ে নিজের বাড়ি ফিরবেন এটিই গানের মূল বক্তব্য। তবে একটা কথা বলতেই হয়, রতনবাবুর গলা কিন্তু এখনও খাসা রয়েছে।

রতন কাহারের গাওয়া সেই মজাদার গান ও সঙ্গে তার নাচের ভিডিওটি দেখুন নীচের পোস্টে ক্লিক করে।

BharatBarta Desk

Recent Posts

“দল খোঁজ নেয় না, নিরুত্তর দিদি!” ভোটের আগে ক্ষোভে ফুঁসছেন নন্দীগ্রামের ‘শহিদ মাতা’

রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…

April 17, 2026

KKR-এ বড় সিদ্ধান্তের ইঙ্গিত! রাহানেকে ছাঁটাই করা হতে পারে, বিকল্প হিসেবে নতুন ওপেনার

IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…

April 17, 2026

৫% DA বৃদ্ধি, মিলবে ৮ মাসের বকেয়া! বড় সুখবর রাজ্য সরকারি কর্মীদের জন্য

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…

April 17, 2026

হিরো থেকে জিরো বুমরাহ! IPL-এ উইকেট শূন্যতায় চাপে মুম্বই তারকা

একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…

April 17, 2026

T20 বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! তদন্তে নেমেছে ICC, চাঞ্চল্য ক্রিকেট মহলে

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…

April 17, 2026

২০০ টাকার কমে আনলিমিটেড সুবিধা! BSNL-এর বাজেট প্ল্যানে চমক

ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…

April 17, 2026