Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৭৩ তম ম্যাচের পর ভারতীয় দলে সুযোগ সঞ্জু স্যামসনের

Updated :  Friday, January 10, 2020 7:36 PM

পুনেতে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা। ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে। কুলদীপ যাদব এর পরিবর্তে যুজবেন্দ্র চাহাল, শিবম দুবের জায়গায় মনীশ পান্ডে এবং রিষভ পন্ত এর পরিবর্তে উইকেট কিপিং করতে দেখা যাবে সঞ্জু স্যামসন কে।

স্যামসন ভারতীয় দলে সুযোগ পেলেও প্রথম একাদশে প্রথমবার সুযোগ পেলেন। তার আগের খেলা ম্যাচ আজকের ম্যাচের মধ্যে ভারত ৭৩ টি ম্যাচ খেলে ফেলেছে। অপরদিকে মনীশ পান্ডেও বেশ কয়েকটি সিরিজে রিজার্ভ বেঞ্চে বসে ছিলেন তাকেও আজ মাঠে দেখা যায়।

৭৩ তম ম্যাচের পর ভারতীয় দলে সুযোগ সঞ্জু স্যামসনের

শ্রীলঙ্কা দল দ্বিতীয় ম্যাচে প্রত্যেকটি বিভাগে ভারতের কাছে চূড়ান্ত পর্যদুস্ত হওয়ার পর এই ম্যাচে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউজ কে প্রথম একাদশে ফিরিয়ে আনে। শ্রীলঙ্কা দলেও দুটি পরিবর্তন হয়েছে। ভানুকা রাজাপক্ষের পরিবর্তে দলে এসেছেন ম্যাথিউজ এবং চোটপ্রাপ্ত ইসুরু উদানা পরিবর্তে লক্ষণ সান্দকান।