কৌশিক পোল্ল্যে: দিলদরিয়া হিসেবে আবারও নজির গড়লেন বলিউডের বাদশা শাহরুখ খান। করোনা ভাইরাসের মোকাবিলায় নিজের অফিসটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে গড়ে তোলার জন্য। বর্তমানে এই বিষয় নিয়েই ভাবনাচিন্তা চলছে।
সপ্তাহের শুরুর দিকে চারটি তহবিলে অনুদানসহ আরও বেশকিছু সামাজিক কাজকর্মে যুক্ত হবার ঘোষনা করেন খোদ কিং খান। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে মুখ্যমন্ত্রীর তহবিলে অনুদান করেন, এছাড়াও বাংলা সহ অন্যান্য রাজ্যের একশো জন অ্যাসিড আক্রান্তকে মাসিক স্টাইফেন দেবার কথা উল্লেখ করা হয়। শাহরুখের সংস্থা মুম্বাইয়ের হতদরিদ্র পরিবারগুলিতে অন্নসংস্থানের ব্যবস্থা করেছে এবং প্রতিদিন দশ হাজার মানুষের নিত্য খাবারের বন্দোবস্ত করা হয়েছে।
এইখানেই থেমে থাকেননি কিং খান, স্ত্রী গৌরীর সঙ্গে পরামর্শ করেই তাদের চারতলার অফিসটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন দম্পতি। অফিসটি শাহরুখ ছাড়াও তার স্ত্রী গৌরী খান ব্যবহার করতেন। এই মুহূর্তে দেশের আশঙ্কাজনক পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।
এদেশে আক্রান্তের লাফিয়ে পার করেছে তিন হাজারের গন্ডি। বিশেষজ্ঞদের মতে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। এমত অবস্থায় সন্দেহভাজন আক্রান্তদের জন্য বহুসংখ্যক কোয়ারেন্টাইন সেন্টারের প্রয়োজন হবে। সেই চাহিদাই খানিকটা মিটিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শাহরুখ খান ও গৌরী খান।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…