রাজ্য

রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়

এইবার বাংলার সরকারের বিরুদ্ধে তার ফোনে আড়িপাতার অভিযোগ আনলেন কলকাতার প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তথা আজ দলের রাজ্য দফতরে হওয়া এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেন বিজেপি নেতা। তার বক্তব্য, সেই কারণেই তিনি সরাসরি ফোনে দলীয় কর্মী ও সাংবাদিকদের সাথে যোগাযোগ রাখতে পারেননি।

বিজেপিতে যোগদানের পর থেকেই বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়কে ফোনে পাওয়া যায়না বলে এসেছে একের পর এক অভিযোগ। তার সাথে যোগাযোগ করা কার্যত হয়ে উঠেছিল অসম্ভব। এই দিন সেই কারণে সাংবাদিক বৈঠকে ক্ষমা চান শোভন চট্টোপাধ্যায়। তার বক্তব্য,”যে ভাবে শালীনতার সীমা ছাড়িয়ে ফোনে নজরদারি চালনো হচ্ছিল তা ভাবা যায়না। ব্যক্তিকে সুবিধা পাইয়ে দিতে টেলিফনটিকে ব্যবহার করা হয়েছে।”

শোভন চট্টোপাধ্যায় বলেন, তাকে যখন কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয় তখন রাজ্যে ছিলেন না তিনি। তিনি ছিলেন রাজ্যের বাইরে। অনেক রাতে কলকাতায় ফেরেন নেতা। রাস্তায় তিনি জানতে পারেন যে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নামের সাথে যে নম্বরটি দেওয়া ছিল, তা করা ছিল সাময়িক ভাবে বন্ধ। এইদিন বিজেপি নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় জানান এই বার থেকে ফোনে তার সাথে যোগাযোগ করতে পারবেন দলীয় কর্মীরা।

প্রসঙ্গত, প্রায় দেড় বছর পর বিজেপির প্রকাশ্য কর্মসুচিতে দেখা গেল শোভন চট্টোপাধ্যায়(Sovan Chaterjee)এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে(Baishakhi Banerjee)। এইদিন গোলপার্ক থেকে সেলিমিপুর পর্ক্সন্ত রোড শো করেন শোভন-বৈশাখী। তার আগে বহিরাগত তত্ত্বকে নিয়ে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন বিজেপি নেতা তথা কলকাতার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়কে।

Anirban Kundu

Recent Posts

শেষ ওভারে ধাক্কা! জয়ের মুখ থেকে হার ছিনিয়ে নিল লখনউ, কেকেআরের টানা তৃতীয় পরাজয়

ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…

April 10, 2026

মাসে ৩০০০ টাকা ভাতা! মহিলাদের জন্য বড় চমক, ভোটের আগে মাস্টারস্ট্রোক বিজেপির?

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…

April 10, 2026

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026