রাজ্য

কবে থেকে শুরু হবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া? চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বড় ঘোষণা এসএসসি চেয়ারম্যানের

রাজ্যে শিক্ষক নিয়োগে এবারে বড় সুখবর পেতে চলেছেন এসএসসি চাকরি প্রার্থীরা। পুজোর আগেই তারা পেতে চলেছেন নিয়োগপত্র। শারীরিক শিক্ষা এবং কর্ম শিক্ষার শিক্ষক নিয়োগের আশ্বাস পেয়েছেন চাকরির প্রার্থীরা। আজ একটি প্রেস বিবৃতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফ থেকে শারীরশিক্ষা এবং কর্ম শিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগের জন্য গত মে মাসে ১৬০০টি আসন তৈরি করা হয়েছিল। তারপরেও নিয়োগ না হওয়ার কারণে চাকরিপ্রার্থীরা যোগাযোগ করেছিলেন সরাসরি এসএসসি দপ্তরের সঙ্গে। চেয়ারম্যানের তরফ থেকে আজ ওই সকল পরীক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা হয়েছে এবং তারপরেই এল এই অফিসিয়াল নির্দেশিকা। কাউন্সেলিং এর নোটিস ইস্যু করে খুব শীঘ্রই নিয়োগ করা হবে বলে দাবি করেছেন এসএসসি চেয়ারম্যান।

প্রতিনিধি দলের বক্তব্য, এসএসসি চেয়ারম্যান তাদের জানিয়েছেন, অতি শীঘ্রই সার্ভার রুমের কাজ শুরু করতে পারবেন তারা। তারপর এই এসএসসির তরফ থেকে এই সকল চাকরিপ্রার্থীদের নিয়োগের বিষয়টি নিয়ে কাজ শুরু করা হবে। পুজোর আগেই তাদের হাতে নিয়োগপত্র পাওয়া যাবে বলে আশ্বাস দিয়েছেন এসএসসি চেয়ারম্যান। শুধু শারীরশিক্ষা এবং কর্মশিক্ষার প্রতিনিধি দল নয়, আপার প্রাইমারির পরীক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গেও এই একই বিষয় নিয়ে বৈঠক করেছেন এসএসসি চেয়ারম্যান।

প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ আট বছর অতিক্রান্ত হয়ে গেলেও উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু করতে পারেনি এসএসসি কর্তৃপক্ষ। এই অবস্থায় আবারও আন্দোলনে নেমেছেন চাকরিপ্রার্থীরা। অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শেষ করার দাবিতে আরো একবার পথে নামতে চলেছেন তারা। ৪ আগস্ট কলকাতা অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিপ্রার্থীরা। অন্যদিকে সংগঠনের সহ-সভাপতি সুশান্ত ঘোষ বলছেন, ‘ পুজো অবধি অপেক্ষা করতে হবে না ৩১ আগস্টের মধ্যেই সম্পূর্ণ করা হবে এ নিয়োগ প্রক্রিয়া।’

Nirajana Nag

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026