Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সংসার ছেড়ে ফের ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলেন বলিউড বেবি ডল সানি লিওন

Updated :  Friday, August 28, 2020 6:14 PM

কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট প্রকাশের সময়ও একই ভুল হয়েছিল। সেই ভুলের জন্য ট্রোলড হতে হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়কেও। এবার সেই একই ভুল করে বসে আশুতোষ কলেজ। দাঁড়ান মশাই,ভুলটা কি শুনবেন?
সংসার ছেড়ে ফের ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলেন বলিউড বেবি ডল সানি লিওন

ছবি দেখে এতক্ষনে নিশ্চয় অনুমান করে নিয়েছেন ভুলটা ঠিক কি। আজ্ঞে হ্যাঁ, এই লকডাউনে সানিকে বিব্রত করে আশুতোষ কলেজ। সেই কবে পড়াশুনোর পাঠ চুকিয়ে এখন তিন সন্তান স্বামী নিয়ে দিব্য সময় কাটাচ্ছেন, কিন্তু আশুতোষ কলেজ সেই তাকে ডেকে পাঠালো।

সংসার ছেড়ে ফের ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলেন বলিউড বেবি ডল সানি লিওন

না না সানি লিওন একটুও বিরক্ত হননি, কিন্তু মজা লুটেছেন অনেকেই। এই ব্যাপারে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইন ফর্মের জন্য কোনও দাম ধার্য করা হয়নি। তাই এসব ভুলভাল নামের ফর্ম জমা করেছে কেউ বা কারা!পুরোটাই সিস্টেম জেনারেটেড। তবে ফাইনাল লিস্ট তৈরির সময় এসব ভুল শুধরে নেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সোশ্যাল মিডিয়ার যুগে যদি এমন ভুল হয়, সেই ভুলের মাশুল যে গুনতেই হয়। দেখে নিন সেই মেরিট লিস্টের ছবি আর উপভোগ করুন নয়্যা সানিকে।

সংসার ছেড়ে ফের ইংরেজি বিভাগে ভর্তি হতে চাইলেন বলিউড বেবি ডল সানি লিওন