নিউজ

দীঘা থেকে মাত্র ২৮০ কিমি দূরে, ১৮৫ কিমি গতিবেগ ছুঁয়ে আছড়ে পড়বে সুপার সাইক্লোন আমফান

প্রতিনিয়ত নিজের শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে সুপার সাইক্লোন আমফান। এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে মাত্র ১৫৫ কিমি দক্ষিণে অবস্থান করছে সুপার সাইক্লোনটি। যা দীঘা থেকে মাত্র ২৮০ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে। বাংলাদেশের খেপুপাড়া থেকে বর্তমানে আমফানের অবস্থান ৪২৫ কিমি দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সুপার সাইক্লোন থেকে বর্তমানে ‘এক্সট্রিমলি সিভিয়র সাইক্লোনিক স্টর্ম’-এ রূপ বদল ঘটিয়েছে আমফান। আগের তুলনায় সামান্য শক্তিক্ষয় ঘটলেও ‘অতি মারত্মক’ চেহারা নিয়েই পূর্ব মেদিনীপুরের দীঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝখানে আছড়ে পড়তে চলেছে সাইক্লোনটি।

সুন্দরবন এলাকার সাগরদ্বীপের কাছাকাছি ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে আজ। সংশ্লিষ্ট ৩ জেলার উপকূল এলাকায় প্রায় ৬ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে চলেছে। ভূমিভাগে আছড়ে পড়ার সময় ঝড়ের ঘূর্ণন ঘন্টায় ১৫৫ থেকে ১৬৫ কিমির মধ্যে থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বায়ুর এই গতিবেগ ১৮৫ কিমিও ছুঁয়ে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উপদ্রুত ৩ জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে ব্যাপক প্রভাব ফেলতে পারে আমফান। কলকাতা ও সংলগ্ন এলাকায় ঘন্টায় ১১০ থেকে ১২০ কিমি বেগৈ ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Anirban Kundu

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026